আন্তর্জাতিক

বাংলাদেশি তরুণী নির্যাতন : বেঙ্গালুরুতে গ্রেফতার ১২

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুতে বাংলাদেশি তরুণী গণধর্ষণ ও নির্যাতনের দায়ে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জুলাই) শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে বেঙ্গালুরু পুলিশ। এক টুইট বার্তায় বিষয়টি জানিয়েছেন বেঙ্গালুরু পুলিশের কমিশনার কমল পান্ত।

বেঙ্গালুরু পুলিশ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেফতার ১২ জনের মধ্যে দুই নারীসহ ১১ জনই বাংলাদেশি।

টুইটে কমল পান্ত বলেন, ’১২ জন গ্রেফতার হয়েছেন, তাদের মধ্যে ১১ জন বাংলাদেশী। গ্রেফতারকৃত আসামিরা বর্তমানে পুলিশের হেফাজতে আছে। এই মামলার এক হাজার ১৯ পৃষ্ঠার চার্জশিট ইতোমধ্যে আদালতে জমা দেয়া হয়েছে।’ এই আসামিদের গ্রেফতারের মধ্য দিয়ে এ ঘটনার তদন্ত আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ‘বেঙ্গালুরু পুলিশের সহকারী পুলিশ কমিশনার এন.বি সাকরির নেতৃত্বাধীন দল মাত্র পাঁচ সপ্তাহের মধ্যে সব আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তাদেরকে আন্তরিক অভিনন্দন।’

গত মে মাসের মাঝামাঝি এক তরুণীকে গণধর্ষণ ও বিভৎস নির্যাতনের ভিডিও ভারত ও বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে জানা যায়, ওই তরুণী বাংলাদেশের নাগরিক ও ঢাকার মগবাজার এলাকার বাসিন্দা। গত তিন মাস ধরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

পুলিশের অনুসন্ধানে জানা যায়, মগবাজারের বাসিন্দা হৃদয় বাবু ওরফে টিকটক বাবু নামে এক যুবক তাকে সৌদি আরবে নিয়ে যাওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে ভারতের বেঙ্গালুরুতে নিয়ে যায়। সেখানে একটি বাড়িতে আটকে রেখে হৃদয় বাবু ও তার সহযোগীরা ওই তরুণীকে গণধর্ষণ ও নির্যাতন করে। ওই নির্যাতনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে।

ওই ভিডিও ভাইরাল হলে তৎপর হয় বেঙ্গালুরু পুলিশ। ওই বাড়িতে অভিযান চালিয়ে ভুক্তভোগী তরুণীকে ‍উদ্ধার করা হয়। পাশাপাশি আসামিদের গ্রেফতারেও শুরু হয় অভিযান।

মে মাসের শেষ দিকে ভারতের কেরালা রাজ্য থেকে হৃদয় বাবুসহ পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। বাকিদের বেঙ্গালুরু থেকে গ্রেফতার করা হয়। পুলিশের গ্রেফতার এড়াতে পালাতে গিয়ে তাদের মধ্যে তিনজন গুলিবিদ্ধ হয়। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে।

এ ঘটনায় ইতোমধ্যে ধর্ষণ, নির্যাতন ও মানবপাচারের অভিযোগে বেঙ্গালুরুর একটি আদলতে মামলা করা হয়েছে উল্লেখ করে এক বিবৃতিতে বেঙ্গালুরু পুলিশ বলেছে, ‘এখন পর্যন্ত যতদূর জানা গেছে, এই ঘটনার শিকার ও অভিযুক্তদের প্রায় সবাই বাংলাদেশি। দারিদ্র্য ও অসহায়তার সুযোগ নিয়ে দুর্বৃত্তরা ঘটনার শিকার ওই তরুণীকে অবৈধভাবে ভারতে এনে ধর্ষণ ও নিষ্ঠুর নির্যাতন করেছে।’

গ্রেফতারকৃতরা সবাই সংঘবদ্ধ নারী পাচারকারী দলের সদস্য বলেও বিবৃতিতে উল্লেখ করেছে বেঙ্গালুরু পুলিশ।

এদিকে এই ঘটনায় অভিযুক্তদের ধরতে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল কর্নাটক পুলিশ বিভাগ । বেঙ্গালুরু পুলিশের সহকারী কমিশনার এন.বি সাকরির নেতৃত্বাধীন দল সেই পুরস্কার পাচ্ছেন। টুইট বার্তায় এন. বি সাকরি ও তার দলকে এ বিষয়ে অভিনন্দন জানিয়েছেন বেঙ্গালুরু পুলিশের কমিশনার কমল পান্ত।

সূত্র: এনডিটিভি

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

তৃতীয় বিয়েতে আমির, অতিথি দুই সাবেক স্ত্রী

বলিউড তারকা আমির খান আবারও নতুন জীবনে পা রাখতে চলেছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা