আন্তর্জাতিক

মহাশূন্যে হাঁটলেন দুই নভোচারী

আন্তর্জাতিক ডেস্ক : মহাকাশ-মহাশূন্য, এক অজানা জায়গা। যা নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই। আর যদি সেই মহাকাশে গিয়ে মহাশূন্যে কেউ হাঁটেন তাহলে এর মাত্রা আরও বেড়েই যায়। সম্প্রতি চীনের নতুন মহাকাশ স্টেশন থেকে বের হয়ে প্রথমবারের মতো মহাশূন্যে হেঁটেছেন দুই নভোচারী। স্টেশনের মডিউলের বাইরে ক্যামেরা স্থাপন এবং বিভিন্ন যন্ত্র স্থাপনের জন্য মহাকাশযানের স্টেশনের কোর কেবিন থেকে বের হয়ে মহাশূন্যে হাঁটেন চীনের এই দুই অভিযাত্রী।

মহাকাশযানের বাইরে এ নিয়ে দ্বিতীয়বারের মতো পা রাখলেন দেশটির নভোচারীরা। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এটিকে মহাকাশ গবেষণার ক্ষেত্রে বড় অর্জন বলে আখ্যা দিয়েছে বেইজিং।

গত মাসে লং মার্চ টু-এফ রকেটে করে তিয়ানগং নামের স্পেস স্টেশনে পৌঁছান তিন নভোচারী। স্থানীয় সময় রোববার (৪ জুলাই) স্টেশন থেকে মহাশূন্যে বেরিয়ে আসেন ২ জন। সেখানে তারা তিন মাস অবস্থান করবেন। এখন পর্যন্ত নভোচারীদের নিয়ে চীনের সবচেয়ে দীর্ঘ মিশন এটি। মহাকাশ যাত্রার আগে ছয় হাজার ঘণ্টা প্রশিক্ষণ নিয়েছেন তারা।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা