আন্তর্জাতিক

নাইজেরিয়ায় ১৪০ শিক্ষার্থীকে অপহরণ

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ায় আবারও স্কুল থেকে শিক্ষার্থীদের অপহরণের ঘটনা ঘটেছে। সোমবার (৫ জুলাই) অজ্ঞাত বন্দুকধারীরা দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকার একটি স্কুলে হামলা চালায় এবং কমপক্ষে ১৪০ জন শিক্ষার্থীকে অপহরণ করে। নাইজেরিয়ার পুলিশের বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, নাইজেরিয়ায় এ ধরনের বন্দুকধারীর হামলা বার বার হচ্ছে। গত ডিসেম্বেরের পর দেশটির ওই অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে অপহরণের ঘটনা এটা ১০তম।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, কাদুনা রাজ্যের দক্ষিণাঞ্চলে বেথেল ব্যাপ্টিস্ট হাইস্কুলের ছাত্রাবাসে হামলা চালিয়েছেন বন্দুকধারীরা। রাতভর চালানো এ হামলার পর বিদ্যালয়টির ১৪০ শিক্ষার্থীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এছাড়া উদ্ধার করা হয়েছে একজন শিক্ষিকাসহ ২৬ জনকে।

স্কুলের প্রতিষ্ঠাতাদের একজন রেভারেন্ড জন হায়াব রয়টার্সকে বলেন, ২৫ জন শিক্ষার্থী পালিয়ে আসতে পেরেছে। এর মধ্যে তার ১৭ বছরের ছেলেও রয়েছে।

জন হায়াবের মতে, স্কুলটিতে এ দিন ১৮০ জনের মতো শিক্ষার্থী ছিল। তারা পরীক্ষায় বসার প্রক্রিয়ার মধ্যে ছিল।

স্কুলটির শিক্ষক ইমানুয়েল পল বলেন, আমাদের ১৪০ জন শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছে। মাত্র ২৫ জনকে উদ্ধার করা গেছে। আমরা এখনও জানি না শিক্ষার্থীদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা