আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতায় ১৫০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের লম্বা ছুটির ৭২ ঘণ্টায় শিকাগো, নিউইয়র্ক, টেক্সাসসহ ছোট-বড়-মাঝারি সিটিসমূহে ৪০০টি বন্দুক হামলায় ১৫০ জনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাত থেকে সোমবার (৫ জুলাই) সকাল পর্যন্ত তাদের মৃত্যু হয়। পুলিশের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদন প্রকাশ করেছে।

এতে বলা হয়- যুক্তরাষ্ট্রের সহিংসতায় শুধু শিকাগোতেই দুই পুলিশ অফিসার ও এক শিশুসহ ১০ জনের মৃত্যু এবং গুলিবিদ্ধ হয়েছে আরও ৮৩ জন। এ নিয়ে হোয়াইট হাউজ এবং কংগ্রেস সরব থাকার মধ্যেই স্বাধীনতা দিবসের উইকেন্ডে গোলাগুলির ঘটনা চরমে উঠলো।

দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারি কর্তৃপক্ষ এবং বন্দুক সহিংসতার তথ্য সংরক্ষণকারি আর্কাইভ’র তথ্য অনুযায়ী, সোমবার পর্যন্ত এ বছরের ৬ মাস ৫দিনে বন্দুক সহিংসতায় যুক্তরাষ্ট্রে মারা গেছে মোট ২২ হাজার ৫৩৬ জন। এরমধ্যে খুন হয়েছে ১০ হাজার ২৬০ জন। অপর ১২ হাজার ২৭৬ জন বন্দুকের গুলিতে আত্মহত্যা করেছেন।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা