আন্তর্জাতিক

অনুমতি ছাড়া মসজিদুল হারামে প্রবেশে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের ঠেকাতে সৌদি সরকার নানা ধারণে কর্মসুচি হাতে নিয়েছে। তার মধ্যে এবার নিলো ভিন্ন রকমের কর্মসুচি। এবার অনুমতি ছাড়া মসজিদুল হারাম ও হজের পবিত্র স্থানগুলোতে প্রবেশ করলে তাকে সৌদি ১০ হাজার রিয়াল ( বাংলাদেশি টাকায় দুই লাখ ২৫ হাজারের একটু বেশি) জরিমানা করা হবে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই খবর দিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ।

এই আদেশ আজ সোমবার থেকে শুরু হয়ে হজ শেষ না হওয়া পর্যন্ত চলবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হজের পবিত্র স্থানগুলোর মধ্যে বিশেষ করে মিনা, মুজদালিফাহ ও আরাফাতের ময়দানে অনুমতি ছাড়া কেউ প্রবেশের চেষ্টা করলে এই জরিমানা করা হবে। আর কেউ যদি দ্বিতীয়বার জরিমানার শিকার হন, তাহলে তাকে দ্বিগুণ জরিমানা করা হবে বলে জানানো হয়।

সকল নাগরিক ও বাসিন্দাকে চলতি বছরের হজের বিষয়ে জারি করা নির্দেশাবলী পালন করার আহ্বান জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নিরাপত্তা কর্মীরা বিধিনিষেধ লঙ্ঘন রোধ করতে গ্র্যান্ড মসজিদ ও হজের পবিত্র স্থানগুলোতে যাওয়ার সড়কগুলোতে দায়িত্ব পালন করবেন বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের ঐতিহাসিক জয়, ২১ বছর পর হারল অস্ট্রেলিয়া

২১ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মর...

একনেকে ৩,৮৯০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

দেশের অবকাঠামো, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও বিদ্যুৎ খাতের উন্নয়নকে আরও গতিশীল করত...

বিশ্বকাপে মাদারীপুরে ব্রাজিলের  ৮০০ হাত পতাকায়  এক গ্রাম

বিশ্বকাপ ফুটবল শুরু হতে না হতেই ফুটবল উত্তাপ ছড়িয়ে পড়েছে গ্রামবাংলার জনপদে। দ...

বিশ্বকাপ নিয়ে সঞ্জয়-নোরার গান এবার প্রকাশ্যে

কিছুদিন বাদে হতে চলেছে বিশ্বকাপ ফুটবলের মহা আসর। ফুটবল উন্মাদনায় ভাসছে পৃথিবী...

চীন যাচ্ছে ৪ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে প্...

হামে একদিনে আরও ৮ শিশুর মৃত্যু, ৮৭ দিনে প্রাণহানি ৬৩৯

দেশজুড়ে হামের সংক্রমণ পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় হামের উ...

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন: প্রধানমন্ত্রী

১৯৮৮ সাল থেকে এ পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষাবাহিনীর সদস্য হিসেবে দায়িত্ব পালন...

নির্বাচনী দায়িত্বে মৃত্যু বা আহত, অনুদান সর্বোচ্চ ১০ লাখ

নির্বাচনী দায়িত্ব পালনের সময় কোনো কর্মকর্তা, কর্মচারী বা আইনশৃঙ্খলা বাহিনীর স...

নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ

নোয়াখালীতে মাদক, কিশোর গ্যাং, গুপ্ত ও নিষিদ্ধ সংগঠনের রাষ্ট্রবিরোধী অপতৎপরতার...

মুন্সীগঞ্জে এনসিপির যুগ্ম-সমন্বয়ক ফারজানা'র পদত্যাগ 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুন্সীগঞ্জ জেলা সার্চ কমিটির যুগ্ম-সমন্বয়ক ফার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা