আন্তর্জাতিক

কিউবায় এলসা আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক : গ্রীষ্মমণ্ডলীয় ঝড় এলসার প্রভাবে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। এর জেরে দ্বীপ রাষ্ট্র কিউবার বেশ কিছু প্রদেশে সতর্কতা জারি করা হয়েছে। এদিকে উপকূলীয় এলাকা থেকে এক লাখ ৮০ হাজারের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে কিউবা।

মায়ামি-ভিত্তিক ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, কিউবার একাধিক প্রদেশসহ জ্যামাইকা, ফ্লোরিডা কিস এবং ফ্লোরিডার দক্ষিণপশ্চিম উপকূলে ঝড়ের সতর্কতা চলছে।

বিপদের আশঙ্কায় থাকা লোকজনের জন্য আশ্রয়কেন্দ্র খুলেছে কিউবার সরকার। এছাড়া আখ ও কোকোর মতো শস্য রক্ষার উদ্যোগ নেয়া হয়েছে।

ঝড়টিতে বাতাসের সর্বোচ্চ গতিবেগ রেকর্ড করা হয়েছে প্রতি ঘণ্টায় ৯৫ কিলোমিটার। তবে সময়ের সঙ্গে সঙ্গে এটি আরও শক্তিশালী হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জানা গেছে, শনিবার পর্যন্ত ক্যাটাগরি এক মাত্রার হারিকেন ছিল এলসা। এর প্রভাবে গত শুক্রবার ক্যারিবীয় দ্বীপপুঞ্জের পূর্বাঞ্চলীয় এলাকাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এর আঘাতে সেন্ট লুসিয়ায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া ডমিনিকান রিপাবলিকে শনিবার দেয়ালধসে দুইজন মারা গেছেন।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা