আন্তর্জাতিক

সাবেক স্ত্রী হলেন সৎ মা!

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে বিয়ে নিয়ে নানা বিতর্কিত ঘটনা ঘটেছে। কিন্তু এবারে ঘটনা ভিন্ন। এক যুবকের সাবেক স্ত্রীকে বিয়ে করেছেন এক বৃদ্ধ বাবা। এতে তাজ্জব বনে গেছেন এক যুবক। ওই নারীকে নিজের কাছে ফেরত পেতে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই যুবক। ভারতের উত্তরপ্রদেশের বদায়ূঁ জেলায় এ ঘটনা ঘটেছে।

উত্তরপ্রদেশ পুলিশ জানায়, নিজের পরিবারকে ছেড়ে সম্ভল জেলায় আলাদা থাকতে শুরু করেন ওই যুবকের বাবা। সংসারে টাকা-পয়সা পাঠানোও বন্ধ করে দেন পেশায় পরিচ্ছন্নতাকর্মী ৪৮ বছরের ওই ব্যক্তি।

এরপর বাবার ঠিকানা জানতে তথ্য অধিকার আইনে (আরটিআই) মামলা করেন ছেলে। তখন জানতে পারেন তার ‘নতুন মা’-এর কথা। যার সঙ্গে ২০১৬ সালে বিয়ে হয়েছিল তার। সে সময় অপ্রাপ্তবয়স্ক ছিলেন দুজন। ছয় মাস টিকেছিল তাদের সেই সংসার। স্বামীকে মদ্যপ বলে দাবি করে বিবাহ-বিচ্ছেদ করেন মেয়েটি। তারপর স্বামীর শত চেষ্টাতেও ফিরে আসেনি মেয়েটি।

ওই যুবকের অভিযোগের প্রেক্ষিতে দুপক্ষকে আলোচনায় ডাকে পুলিশ। তবে তার সাবেক স্ত্রীর দাবি, দ্বিতীয় পক্ষের সঙ্গে সুখেই আছেন তিনি। দুই বছরের একটি সন্তান আছে তাদের। ফিরতে চান না আগের স্বামীর কাছে।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা