আন্তর্জাতিক

৪০ কোটি পেলেন দুবাইয়ের গাড়িচালক

আন্তর্জাতিক ডেস্ক : রেঞ্জিথ সোমারাজন। ভারতের কেরালার এ যুবক দুবাইয়ে গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করেন। খুব যে ভালো ছিলেন তা নয়, আবার একেবারে খারাপও ছিলেন না।

তবে এবার তার ভালো থাকার সময় চলে এসেছে। হঠাৎ করেই লটারিতে পেয়ে গেলেন ৪০ কোটি টাকা। ৩৭ বছর বয়সী রেঞ্জিথ অবশ্য একা নন, আরও নয়জন আছে। তিনি ও তার মোট নয় সঙ্গী একসঙ্গে এই অর্থ জিতেছেন।

জ্যাকপট জিতে রেঞ্জিথ বলেন, আমি কোনোদিন ভাবিনি যে জ্যাকপট জিতব, বরাবর দ্বিতীয় কিংবা তৃতীয় পুরস্কারের জন্য আশা করতাম।

রেঞ্জিথের এই জ্যাকপট জেতাটা একদিনের কোনো বিষয় নয়। গত তিন বছর ধরে এ চেষ্টা চালিয়ে আসছেন তিনি। বেঞ্জিথ জানান, বহুদিন ধরেই নিজের আয় বাড়ানোর চেষ্টা করে আসছেন তিনি। সে আশায় একের পর এক কাজ করেছেন ও ছেড়েছেন। ২০০৮ সাল থেকে দুবাইয়ে ট্যাক্সি চালাচ্ছেন তিনি। মাঝে কিছুদিন ড্রাইভার কাম সেলসম্যানের কাজও করেছিলেন।

লটারি জেতার পর রেঞ্জিথ বলছেন, আমরা সবমিলিয়ে ১০ জন। দুটো টিকিট কিনলে একটা ফ্রি এই অফারে আমরা সবাই ১০০ দিরহাম খরচ করেছিলাম। টিকিট কিনেছিলাম আমার নামেই।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা