আন্তর্জাতিক

মসজিদুল হারামে প্রবেশ করলে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক : বিনা অনুমতিতে পবিত্র মক্কা নগরীর মসজিদুল হারাম ও এর আশপাশের এলাকা এবং হজের জন্য নির্ধারিত পবিত্র স্থানগুলোতে কেউ প্রবেশ করতে পারবে না। সোমবার (৫ জুলাই) থেকে সৌদি আরব এ নিষেধাজ্ঞা জারি করেছে।

হজ মৌসুম শেষ না হওয়া পর্যন্ত এ নিয়ম কার্যকর থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করলে তাকে ১০ হাজার রিয়াল জরিমানা গুনতে হবে। খবর আরব নিউজের।

পবিত্র স্থানগুলোর মধ্যে রয়েছে মিনা, মুজদালিফা ও আরাফাত। কেউ যদি একই অপরাধ দ্বিতীয়বার করেন তবে তার জরিমানা দ্বিগুণ হয়ে যাবে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসব জানানো হয়েছে।

বলা হয়েছে, সৌদির সকল নাগরিককে হজ মৌসুমের এসব নির্দেশনা মেনে চলতে হবে। কোথাও যেন নিয়মের লঙ্ঘন না হয়। আর যদি হয়েই যায় তবে নিয়ম লঙ্ঘনকারীকে শাস্তির আওতায় আনতে মসজিদুল হারাম ও পবিত্র স্থানগুলো অভিমুখি প্রতিটি রাস্তায় দায়িত্ব পালন করবে আইন-শৃঙ্খলা রক্ষকারী বাহিনীর সদস্যরা।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা