আন্তর্জাতিক

শত অনাথের দায়িত্ব নিলেন জয়

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনাভাইরাসে কেউ ভাই, কেউ বোন, কেউ মা-বাবাকে হারিয়েছেন। কেউ আবার পরিবারের সবাইকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। তবে সবচেয়ে ভয়ানক পরিস্থিতি হয়েছে সেসব শিশুর, যারা মা-বাবা দুইজনকেই হারিয়ে অনাথ হয়ে পড়েছে।

ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা চার লাখ ছাড়িয়েছে। এতে দেশটিতে এই ধরনের শিশুর সংখ্যা কম নয়।

তাদের কথা ভেবে এগিয়ে এসেছেন জয় শর্মা নামে এক ভারতীয় যুবক। এমন অন্তত ১০০ শিশুকে দত্তক নেয়ার অঙ্গীকার করেছেন তিনি। ২৬ বছর বয়সী জয়ের একটি স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে। তিনি দেশটির দেহরাদূনের পাহাড়ি রাস্তায় বড় হয়েছেন।

ছোট থেকেই মানুষকে সাহায্য করতে এগিয়ে যাওয়ার অভ্যাস তৈরি হয়েছিল জয়ের মধ্যে। কেউ বিপদে পড়লে জয় সেখানে ছুটে যেতেন। বড় হয়েও তার ব্যতিক্রম ঘটেনি। পড়াশোনা শেষে তাই নিজেই একটি স্বেচ্ছাসেবী সংস্থা চালু করেন।

মহামারির শুরু থেকেই জয় দেহরাদূনের মানুষের পাশে দাঁড়িয়েছেন। যখনই প্রয়োজন পড়েছে সম্পূর্ণ বিনামূল্যে অক্সিজেন পৌঁছে দিয়েছেন তিনি। এছাড়া নিজ খরচে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র, ওষুধ বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন তিনি।

সম্প্রতি চোখের সামনে ঘটা কতগুলো ঘটনা ব্যথিত করে তুলেছিল তার হৃদয়কে। দেহরাদূনে পরপর পাঁচ শিশুকে অনাথ হতে দেখেন জয়। মা-বাবাকে হারিয়ে পথে বসার উপক্রম হয়েছিল সেই সব পরিবারের সন্তানদের। আর নিজেকে দূরে সরিয়ে রাখতে পারেননি তিনি। ঠিক করে ফেলেন তাদের ভরণপোষণের সম্পূর্ণ দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবেন তিনি।

কিন্তু শুধু এই পাঁচ পরিবারই তো নয়, দেশে এমন আরও অনেক শিশুই মা-বাবাকে হারিয়ে অনাথ হয়েছে। তাদের কথা না ভাবলে কী চলবে? জয়ের সংস্থা তাই এমন অন্তত ১০০ শিশুকে দত্তক নেয়ার মনস্থির করেছে। ইতোমধ্যে ২০ জনকে দত্তক নিয়েছে সংস্থাটি। তাদের খাওয়া-দাওয়া, জামাকাপড়, পড়াশোনা, ওষুধসহ যাবতীয় ভার বহন করছেন জয়।

ভারতীয় গণমাধ্যমকে জয় জানান, আগামী সপ্তাহের মধ্যে এই সংখ্যাটা ৫০ এ নিয়ে যাবেন তারা। তারপর ধীরে ধীরে ১০০ জনকে দত্তক নেবেন।

এখন পর্যন্ত জয় যে ২০ জনকে দত্তক নিয়েছেন তাদের বেশিরভাগেরই বয়স চার থেকে পাঁচ বছরের মধ্যে। আবার ১২-১৩ বছরের বাচ্চাও রয়েছে তাদের মধ্যে। যত দিন পর্যন্ত তারা সাবালক হচ্ছে এভাবেই তাদের সমস্ত দায়িত্ব সামলাবেন জয়।

সূত্র: আনন্দবাজার

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

দেবীপক্ষের সূচনায় ঢাকেশ্বরী ও বনানীতে বিশেষ আয়োজন

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সূচনাপর্ব শ...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মিমি চক্রবর্তী

দুর্গাপূজা মানেই আনন্দ, আলো আর উদযাপনের এক বাঁধভাঙা জোয়ার। টলিউডের জনপ্রিয় অভ...

ঢাবির শিক্ষার্থী নিম্নিকে সংবর্ধনা প্রদান

মাউন্ট এভারেস্ট জয় করায় ঢাকা বিশ্ববিদ্যালয় ভূতত্ত্...

কুলাউড়ায় চা বাগানের শতাধিক চারা গাছ কর্তন করেছে দুর্বৃত্তরা

মৌলভীবাজারের কুলাউড়ার কালিটি চা বাগানে শতাধিক চারা...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা