আন্তর্জাতিক
হজের প্রস্তুতি

অত্যাধুনিক প্রযুক্তিতে কাবার ছাদ পরিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক: এ বছর হজের প্রাথমিক প্রস্তুতি হিসেবে মসজিদুল হারামে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের শুরু হয়েছে। এর মধ্যে কাবার কালো গিলাফ ওপরে উঠিয়ে সাদা কাপড় মোড়ানো হয়েছে। এমনকি অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে কাবার ছাদ পরিষ্কার করা হয়েছে।

রোববার (৪ জুলাই) হারামাইন প্রেসিডেন্সি বিভাগ অফিসিয়াল টুইটারে পরিষ্কার কার্যক্রমের একটি ভিডিও প্রকাশ করে।

মসজিদুল হারাম ও মসজিদে নববির জেনারেল প্রেসিডেন্সি বিভাগের তত্ত্বাবধানে একটি প্রযুক্তি বিশেষজ্ঞ দলের মাধ্যমে পবিত্র কাবা ঘরের ছাদ পরিষ্কারের কার্যক্রম পরিচালিত হয়। অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে নির্দিষ্ট সময়সূচি অনুসারে তা পরিষ্কার করা হয়।

জেনারেল প্রেসিডেন্সির প্রযুক্তি বিষয়ক বিভাগের উপপ্রধান মুহাম্মদ আল জাবরি বলেন, পবিত্র কাবার ছাদ পরিষ্কার ও পরিচ্ছন্ন করার কাজ সম্পন্ন করতে পরিচালনা পরিষদ প্রযুক্তি বিশেষজ্ঞ বিশেষ দল গঠন করেছে।

তিনি আরো বলেন, পবিত্র কাবার ছাদ পরিষ্কারের কাজটি কয়েক ধাপে করা হয়। প্রথমে ঝাড়ু দিয়ে ছাদে ওপর পাখির মল ও আবর্জনা পরিষ্কার করা হয়। অতঃপর পুরো ছাদ, চাদর রাখার স্থান, দেয়াল, কাবার ছাদে ওঠার দরজা মোছা হয়। এরপর আবারও পানির ছিটা দিয়ে তা মোছা হয়। অতঃপর পুরো জায়গা শুকানো হয়।

জাবেরি বলেন, অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর যন্ত্রের সাহায্যে পরিষ্কারের পুরো কাজ শেষ করতে ২০ মিনিট সময় লাগে। উন্নত সরঞ্জাম দিয়ে পরিষ্কার করায় মূল্যবান মারবেল পাথর সুরক্ষিত হয়। পবিত্র কাবা ও মসজিদুল হারামের সৌন্দর্য বহাল থাকে।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা