আন্তর্জাতিক

গান্ধীর চোখে সানগ্লাস!

আন্তর্জাতিক ডেস্ক: সবার কাছে তিনি‘বাপু’নামে পরিচিত। তিনি ভারতের জাতির জনক মহাত্মা গান্ধী। তবে, এক জন তাকে ‘কাকু’ বলে ডাকেন। এক জন বলতে পশ্চিমবঙ্গের বর্ধমানের বিনয় রায় ওরফে লেদু। ভালোবেসে সানগ্লাসও পরিয়ে দিয়েছেন সেই লেদু। তবে সেটা গান্ধীর মূর্তিকে।

ছোটবেলায় থেকে গান্ধীকে ভালোবাসেন তিনি। এবার মদের নেশার ঘোরে সানগ্লাসও পরিয়ে দিয়েছেন যার ফলে বর্ধমান শহরের শালবাগান এলাকায় মদ্যপ হিসাবে পরিচিত লেদুর আপাতত ঠাঁই হয়েছে হাজতে।

বর্ধমান পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের মধ্যে ওই শালবাগান এলাকা। সেখানে মহাত্মা গান্ধীর একটি মূর্তি রয়েছে।

শনিবার এলাকার বাসিন্দারা দেখতে পান, কে বা কারা ওই মূর্তির চোখে থাকা গোল চশমাটি খুলে কালো সানগ্লাস পরিয়ে দিয়েছে। খোঁজখবর করে অবশেষে জানা যায়, লেদুই ‘অপরাধী’। ঠা ঠা রোদে দাঁড়িয়ে থাকা ওই মূর্তির চোখের চশমা খুলে মত্ত অবস্থায় লেদু পরিয়ে দিয়েছে সানগ্লাস।

ব্যাপারটা ধরা পড়তেই লেদুর খোঁজ শুরু হয়। স্থানীয় বাসিন্দারা তাকে মারধরও করেন। গান্ধীর মূর্তির পা ধরে চাওয়ানো হয় ক্ষমাও। এর পর তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।

নেশার ঘোরে জল যে এত দূর গড়িয়ে যাবে তা আন্দাজ করতে পারেননি লেদু ওরফে বিনয়। নেশা সামান্য কাটতেই আফসোসের সুর তার গলায়।

বিনয় বলেছেন, ‘এখানেই সব সময় বসি। তাকে (মহাত্মা গান্ধীকে) কাকু বলে ডাকি। এরকম হবে বুঝিনি। আমি ক্ষমা চেয়ে নিলাম।’

লেদুর এমন কীর্তিতে সমালোচনার ঝড় উঠেছে শালবাগানে। ওই এলাকারই বাসিন্দা তথা তৃণমূল নেতা অনন্ত পাল বলছেন, ‘মহাত্মা গান্ধীকে গোটা ভারত পুজা করে। সেখানে ওই ব্যক্তি গান্ধীমূর্তির চশমা ভেঙে দিয়ে চিৎকার করে বলে, মহাত্মা গান্ধী আজ অন্ধ হয়ে গেছে। এই কাজ চরম নিন্দার।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা