আন্তর্জাতিক

কংগ্রেস ছেড়ে তৃণমূলে প্রণবপুত্র

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কংগ্রেসনেতা প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ছেলে অভিজিৎ মুখার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন।

দ্য হিন্দু পত্রিকা জানায়, সোমবার (৫ জুলাই) বিকালে তৃণমূল ভবনে গিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি যোগ দেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন, তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্য়ায় এবং লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়।

অভিজিৎ বলেন, পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে মমতা প্রমাণ করেছেন তিনি ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-কে রুখতে পারেন। রাজনৈতিক অঙ্গনে তা ব্যাপকভাবে প্রসংশিত হয়েছে। অনেক প্রবীণ কংগ্রেস নেতাও এর প্রশংসা করেছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি, পশ্চিমবঙ্গে যেহেতু মমতা বিজেপি’কে হারাতে পেরেছেন, তাই জাতীয়ভাবে লোকসভা ভোটেও তিনি বিজেপি’কে হারাতে পারবেন।

কংগ্রেসের টিকিটে মুর্শিদাবাদের জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে দু’বার সংসদ সদস্য হয়েছিলেন অভিজিৎ। তার আগে বীরভূমের নলহাটির বিধায়ক হিসাবে ২০১১ সালে তিনি রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেছিলেন।

গত লোকসভা নির্বাচনে হেরে যান অভিজিৎ। আর বিধানসভা ভোটে কংগ্রেসের ভরাডুবির পর একাধিক বার অভিজিতের দলবদল নিয়ে জল্পনা হয়।

এর আগে তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনা কয়েকবার খারিজ করলেও গত কয়েক সপ্তাহে তৃণমূলে যোগ দেওয়া নিয়ে দলটির নেতাদের সঙ্গে আলোচনা করেছেন তিনি। এরপরই অভিজিৎ চূড়ান্ত সিদ্ধান্ত নেন।

অভিজিতের বাবা প্রণব মুখার্জি এক সময় কংগ্রেস থেকে বহিষ্কৃত হয়ে আলাদা দল গঠন করেছিলেন। পরে আবার দলটিতে ফিরে যান।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা