আন্তর্জাতিক

থাইল্যান্ডে বিমানবন্দরের কাছে বিস্ফোরণ, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর হলো সুবর্ণভূমি। সেই সুবর্ণভূমি বিমানবন্দরের কাছের একটি কারখানায় বিশাল বিস্ফোরণের ঘটনা অন্তত একজন নিহত এবং আহত হয়েছেন অন্তত ১১ জন।

সোমবার ভোর ৩ টার দিকে ঘটা ওই বিস্ফোরণে কেঁপে উঠেছিল বিমানবন্দর টার্মিনাল। খবর বার্তা সংস্থা এপির।

প্রতিবেদননে বার্তা সংস্থা এপি জানিয়েছে, যে কারখানায় বিস্ফোরণ ঘটেছে, সেখানে ফোম ও প্লাস্টিক সামগ্রী প্রস্তুত করা হতো। সুবর্ণভূমি বিমানবন্দরের বেশ কাছেই সেই কারখানাটির অবস্থান। দাহ্য রাসায়নিক পদার্থ থেকেই এই বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ব্যাংককের ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণের পরপরই সেখানে পৌঁছে গিয়েছিল ফায়ার সার্ভিস কর্মীরা এবং তাদের চেষ্টায় আগুন ইতোমধ্যে অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

থাইল্যান্ডের টিপিবিএস টিভি জানিয়েছে, বিস্ফোরণের ধাক্কায় কারখানা সংলগ্ন বাসভবনগুলোর দরজা-জানালার কাচ ও কংক্রিটের অংশ ভেঙে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ে সড়কে। গোটা এলাকা ঢেকে যায় কালো ধোঁয়ায়। আশপাশের কয়েকটি ভবনে আগুন ছড়িয়ে পড়েছে।

ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের সদস্য আনোয়ুত ফোমপাই টিপিবিএসকে জানিয়েছেন, বিস্ফোরণের ফলে এ পর্যন্ত ১১ জন আহত হয়েছেন, তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে।

এই সংখ্যা আরও বাড়তে পারে বলে উল্লেখ করে আনোয়ুত বলেন, ‘আমরা তল্লাশি অব্যাহত রেখেছি, কিন্তু কারখানা ও তার আশপাশের কয়েকটি ভবনে এখনও আগুন জ্বলছে। এ কারণে আমাদের উদ্ধার কাজ বাধাগ্রস্ত হচ্ছে।’

তবে কর্মকর্তারা জানিয়েছেন, বিমানবন্দরটিতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কোনো ফ্লাইটও স্থগিত করা হয়নি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা