আন্তর্জাতিক

ভারতে সংক্রমণ বেড়েছে

আন্তর্জাতিক : করোনা মহামারিতে ভারতে দৈনিক সংক্রমণের সংখ্যা গতকাল কিছুটা কমলেও আজ আবার বেড়েছে। তবে কমেছে প্রাণহানির সংখ্যা।

বুধবার (৩০ জুন) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৪৫ হাজার ৯৫১ জন। যা আগের দিনের চেয়ে সাড়ে আট হাজার বেশি। এই সংখ্যাসহ দেশটিতে করোনায় এখন পর্যন্ত আক্রান্তের মোট সংখ্যা ৩ কোটি ৩ লাখ ৬২ হাজার ৮৪৮ জন।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮১৭ জন। যা আগের দিনের চেয়ে ৯০ জন কম। মহামারি শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৯৮ হাজার ৪৫৪ জন।

ভারতে দৈনিক আক্রান্তের তুলনায় বেশি সংখ্যক মানুষ সুস্থ হয়েছেন। ফলে দেশটিতে কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। গত একদিনে ভারতে সুস্থ হয়েছেন ৬০ হাজার ৭২৯ জন মানুষ। অন্যদিকে দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় ৪৬ হাজার। দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ৫ লাখ ৩৭ হাজার ৬৪ জন।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা