রাশিয়ার পানিসীমায় ঢুকে পড়েছিল ব্রিটিশ ডেস্ট্রয়ার ডিফেন্ডার-ফাইল ছবি
আন্তর্জাতিক
রেড লাইন অতিক্রম

পাশ্চাত্যকে মস্কোর হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক: কৃষ্ণসাগরে রাশিয়ার পানিসীমার কাছে যেকোনো ধরনের উসকানিমূলক তৎপরতার ব্যাপারে মস্কো হুঁশিয়ারি উচ্চারণ করেছে। ভিয়েনায় জাতিসংঘের দপ্তরে নিযুক্ত রুশ স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানোভ বলেছেন, কৃষ্ণসাগরে যেকোনো উসকানিমূলক তৎপরতা হবে রাশিয়ার রেডলাইন অতিক্রমের শামিল। এই ‘ঝুঁকিপূর্ণ পরীক্ষা’র ফলে আঞ্চলিক পরিস্থিতি আরো বেশি উত্তেজনাকর হয়ে উঠবে বলেও তিনি সতর্ক করে দিয়েছেন।

উলিয়ানোভ মঙ্গলবার নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এক হুঁশিয়ারি উচ্চারণ করেন। সম্প্রতি ক্রিমিয়া উপদ্বীপের উপকূলে একটি ব্রিটিশ ডেস্ট্রয়ারের অনুপ্রবেশের কথা উল্লেখ করে তিনি রাশিয়ার রেডলাইন অতিক্রম না করতে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানান।

গত বুধবার রাশিয়ার নৌবাহিনী ক্রিমিয়া উপকূলে ব্রিটিশ ডেস্ট্রয়ার ‘ডিফেন্ডারের’ রুশ পানিসীমা অতিক্রমের প্রচেষ্টা থামিয়ে দেয়।

উলিয়ানোভ তার টুইটার বার্তায় বলেন, “রাশিয়ার রেড লাইন অতিক্রম একটি ঝুঁকিপূর্ণ ও দায়িত্বজ্ঞানহীন পরীক্ষা। এর ফলে অনেক বেশি খারাপ কিছু না হলেও অন্তত ইউরো-আটলান্টিক অঞ্চলের পরিবেশ আরো বেশি উত্তেজনাকর হয়ে উঠবে।”

ব্রিটিশ ডেস্ট্রয়ার গত বুধবার ক্রিমিয়া উপকূলে রাশিয়ার তিন কিলোমিটার পানিসীমার মধ্যে ঢুকে পড়ার পর রাশিয়ার কোস্ট গার্ড ডিফেন্ডারকে লক্ষ করে সতর্কতামূলক গুলি চালায় এবং একটি রুশ সুখোই-২৪ জঙ্গিবিমান থেকে ডেস্ট্রয়ারটির সামনে বোমাবর্ষণ করে। এর জের ধরে ব্রিটিশ ডেস্ট্রয়ারটি গতিপথ পরিবর্তন করে রাশিয়ার পানিসীমা ত্যাগ করে চলে যায়।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা