আন্তর্জাতিক

আফগানিস্তানে গৃহযুদ্ধের সম্ভাবনা

আন্তর্জাতিক : মার্কিন সেনা প্রত্যাহারের পর আফগানিস্তানে গৃহযুদ্ধ বেঁধে যেতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন সামরিক বাহিনীর কমান্ডার জেনারেল স্কট মিলার।

এ বছরের মে মাসে আফগানিস্তানে অবস্থানরত সকল বিদেশি সেনাকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়। এরপরই আফগান সরকারি বাহিনীর সঙ্গে তালেবানের যুদ্ধ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।

বিবিসি জানিয়েছে, সাম্প্রতিক সময়ে তালেবান ১০০টিরও বেশি জেলা সরকারি বাহিনীর কাছ থেকে দখল করে নিয়েছে। এমন পরিস্থিতির মাঝেই বিদেশি সেনা প্রত্যাহারের কাজ চলছে। আগামী ১১ সেপ্টেম্বরের পর দেশটিতে আর কোনো বিদেশি সেনা থাকবে না।

মঙ্গলবার (২৯ জুন) জেনারেল স্কট মিলার বলেন, ‘বিদেশি সেনারা চলে যাওয়ার পর আফগানিস্তানের নেতারা ঐক্যবদ্ধ হতে ব্যর্থ হলে দেশটি ‘খুব কঠিন সময়ে পড়তে যাচ্ছে’। স্কট মিলার আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন মিশনের প্রধান হিসেবে দায়িত্বপালন করছেন।

মিলার বলেন, ‘(আফগানিস্তানের) নিরাপত্তা পরিস্থিতি এখন ভালো নয়। বর্তমান পরিস্থিতি চলতে থাকলে দেশটিতে গৃহযুদ্ধ বেঁধে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটা সারা বিশ্বের জন্যই উদ্বেগের।’

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা