আন্তর্জাতিক

স্ত্রীকে পুড়িয়ে মেরে স্যুটকেসে ঢুকালেন তিনি

আন্তর্জাতিক ডেস্ক: মরণব্যাধি করোনাভাইরাসের কারণে নানা সময়ে নানা ধারণে ঘটনা ঘটেছে সারা বিশ্বে। এবার লকডাউনে কাজ হারানোর হতাশায় স্ত্রীকে পুড়িয়ে মারেন হায়দরাবাদের এক যুবক। যদিও তিনি নিজের ও যুবতীর পরিবারকে জানান, করোনার ডেল্টা প্লাস প্রজাতিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে যুবতীর।

পাঁচ দিন আগে এসভিআরআর সরকারি হাসপাতালের কাছে একটি স্যুটকেসের মধ্যে এক যুবতীর দগ্ধ দেহ পায় পুলিশ। তার পরেই ঘটনার তদন্ত করতে গিয়ে সিসিটিভি ফুটেজে পুলিশ দেখতে পায় এক ক্যাব চালকের সঙ্গে মিলে এক যুবক স্যুটকেসটি সেখানে ফেলেছে। ক্যাব চালককে চিহ্নিত করে পুলিশ।

তদন্তে পুলিশ জানতে পারে দেহটি চিত্তুরের রামসমুন্দ্রমের বাসিন্দা ভুবনেশ্বরী নামের এক যুবতীর। ২০১৯ সালে কাদাপার শ্রীকান্ত রেড্ডি নামের এক যুবকের সঙ্গে তার বিয়ে হয়। তাদের দেড় বছরের একটি মেয়েও রয়েছে।

পুলিশ জানিয়েছে, লকডাউনের সময় কাজ চলে যায় শ্রীকান্তর। তার পরেই মদের নেশায় আসক্ত হয়ে পড়েন তিনি। এই নিয়ে মাঝেমধ্যেই তাদের মধ্যে ঝগড়া হত। গত ২২ জুন দুইজনের মধ্যে ঝগড়ার পরেই রাগের মাথায় ভুবনেশ্বরীকে পুড়িয়ে মারেন শ্রীকান্ত।

পরে রাতের দিকে স্ত্রীর মৃতদেহ একটি স্যুটকেসে ভরে ফেলে দিয়ে আসেন তিনি।

স্ত্রীকে খুন করার পরে তার ও নিজের পরিবারকে শ্রীকান্ত জানায়, করোনার ডেল্টা প্লাস প্রজাতিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ভুবনেশ্বরীর। তার দেহ হাসপাতালের কর্মীরা পুড়িয়ে দিয়েছে। মিথ্যা বলেও অবশ্য শেষ রক্ষা হল না শ্রীকান্তর। তার সঙ্গে ক্যাব চালককেও গ্রেফতার করেছে পুলিশ।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা