আন্তর্জাতিক

কানাডায় গরমে ৭০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: কানাডায় প্রচণ্ড গরমে অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে। যাদের বেশিরভাইগই বয়স্ক শ্রেণীর। গত সোমবার থেকে এসব মানুষের মৃত্যু হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি। মঙ্গলবার ব্রিটিশ কলম্বিয়ার লাইটনে রেকর্ড তাপমাত্রা ছিল ৪৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সূত্র-বিবিসি

ব্রিটিশ কলম্বিয়া পুলিশ জানিয়েছে, ভানকুভার শহরতলীর বার্নাবী ও সারেতে ৬৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের বেশিরভাগই বয়স্ক ও শারীরিকভাবে অসুস্থ ছিল। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গরমে তাদের মৃত্যু হয়েছে।

দক্ষিণ প্রশান্ত মহাসাগরের উত্তর-পশ্চিমাঞ্চল জুড়ে গত কয়েকদিনে তাপমাত্র বেড়ে যাওয়ায় কানাডার তাপমাত্রা চরম আকার ধারণ করেছে। ব্রিটিশ কলম্বিয়া, আলবেট্রা, সাককাচুয়ানসহ বেশ কয়েকটি শহরে দাবদাহের সর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।

তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন। গরমে বিভিন্ন জায়গার রাস্তা ও অবকাঠামো গলছে। টিকা কেন্দ্রগুলাও সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে। ঘর থেকে বের হতে পারছেন না অনেকে। এই গরমে ছায়াযুক্ত স্থানে থাকার পাশাপাশি বেশি করে পানি পানের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

এদিকে, যুক্তরাষ্ট্রের সিয়াটল ও পোর্টল্যান্ডসহ অনেক জায়গায় রেকর্ড তাপমাত্রা দেখা যায়।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা