আন্তর্জাতিক

ভারতে কমেছে মৃত্যু হার

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস মহামারির ধাক্কা কাটিয়ে ভারতে প্রতিদিনই কমছে দৈনিক সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। গত ৯১ দিনের মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় ভারতে সবচেয়ে কম মানুষ ভাইরাসে সংক্রমিত হয়েছেন। এছাড়া দৈনিক মৃত্যুও নেমে এসেছে হাজারের কাছাকাছি। অনেকটাই কমেছে সক্রিয় রোগীর সংখ্যাও।

মঙ্গলবার (২২ জুন) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৪২ হাজার ৬৪০ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন সংক্রমিত রোগী কমেছে প্রায় সাড়ে ১০ হাজার।

টানা ৯১ দিন পর ভারতে এই প্রথম একদিনে এতো কমসংখ্যক করোনা রোগী শনাক্ত হলো। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৯ লাখ ৭৭ হাজার ৮৬১ জনে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১৬৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় গত একদিনে মৃত্যু কমেছে আড়াই শতাধিক। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৮৯ হাজার ৩০২ জন।

এদিকে দৈনিক আক্রান্তের সংখ্যা কমে আসার পাশাপাশি ভারতে প্রতিদিনই কমছে সক্রিয় রোগীর সংখ্যা। একসময় দেশটিতে ৩৭ লাখের বেশি সক্রিয় রোগী থাকলেও কমতে কমতে সেই সংখ্যা নেমে এসেছে প্রায় সাড়ে ৬ লাখের ঘরে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী কমেছে প্রায় ৪০ হাজার। দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ৬ লাখ ৬২ হাজার ৫২১ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৮১ হাজার ৮৮৯ জন। এই সময়ের মধ্যে করোনা পরীক্ষা হয়েছে ১৬ লাখেরও বেশি মানুষের।

এদিকে টিকা প্রয়োগে নতুন রেকর্ড গড়েছে ভারত। দেশটিতে ইতোমধ্যেই ২৮ কোটি ৮৭ লাখ ৬৬ হাজার ২০১ জনকে টিকা দেওয়া হয়েছে। যার মধ্যে রেকর্ড ৮৬ লাখ ১৬ হাজার মানুষ টিকা পেয়েছেন সোমবার। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ।

আগামী মাস থেকে দৈনিক এক কোটি মানুষের টিকা দেওয়ার যে টার্গেট দেশটির মোদি সরকার নিয়েছে, তার অনেকটাই কাছাকাছি চলে এসেছে ভারত।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা