আন্তর্জাতিক

বিনামূল্যের টিকা পেল ৮০ লাখ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে ভারতে চলছে বিনামূল্যে টিকাদান কর্মসূচি। ১৮ বছরের ঊর্ধ্ব সকলকে টিকার আওতায় আনা হচ্ছে। এর ধারাবাহিকতায় সোমবার (২১ জুন) দেশটিতে একদিনে ৮০ লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে। একদিনে টিকাকরণে ভারতে এটি নতুন রেকর্ড।

এই রেকর্ডের দিনে দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ ছাড়াও পরিসংখ্যান দেখে তিনি আনন্দিতও হয়েছেন।

এক টুইট বার্তায় মোদি বলেন,‘করোনার বিরুদ্ধে লড়াইয়ে টিকা আমাদের মূল অস্ত্র। রেকর্ড ভেঙে দেওয়া টিকাকরণের মাত্রা আমাকে আনন্দিত করেছে। যারা টিকা পেয়েছেন, তাদের শুভেচ্ছা জানাই। আর যে প্রথমসারির করোনা যোদ্ধারা করোনা টিকা দিচ্ছেন, তাদেরও শুভেচ্ছা। ওয়েল ডান ইন্ডিয়া।’

এর আগে, মোদি ঘোষণা করেছিলেন, ২১ জুন থেকে ভারতে ১৮ বছরের ঊর্ধ্বে সকলকে বিনামূল্যে টিকা দেওয়া শুরু হবে। রাজ্যগুলোকে টিকা কিনে পাঠাবে কেন্দ্রীয় সরকার।

মোদির ঘোষণা অনুসারে সারা ভারতে সোমবার থেকে টিকাকরণের হার লাফিয়ে বেড়েছে। হঠাৎ সংখ্যাবৃদ্ধির কারণও সেটিই।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা