আন্তর্জাতিক

সৌদি ড্রোন ভূপাতিত করলো ইয়ামেন

আন্তর্জাতিক ডেস্ক: ইয়ামেনের হুতি বিদ্রোহী সমর্থিত সেনাবাহিনী দেশের উত্তরাঞ্চলীয় মারিব প্রদেশের আকাশ থেকে সৌদি আরবের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে।

ইয়েমেনে সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়ার সারিয়ি রোববার এক টুইটার বার্তায় এ তথ্য জানিয়েছেন। খবর প্রেসটিভির।

তিনি বলেন, ইয়ামেনের বিমান প্রতিরক্ষা ইউনিট মার্কিন নির্মিত একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে। ইয়ামেনের সামরিক বাহিনী এ জন্য ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে।

সৌদি ড্রোনটি ইয়েমেনের আকাশে নজরদারি চালাচ্ছিল বলে জেনারেল সারিয়ি উল্লেখ করেন। ইয়ামেনে সামরিক বাহিনীর মুখপাত্র বলেন, ভূপাতিত সৌদি গোয়েন্দা ড্রোনের ধ্বংসাবশেষ পরে টেলিভিশনে সম্প্রচার করা হবে।

জেনারেল সারিয়ি বলেন, দেশের সামরিক বাহিনী এবং আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা নিজেদের আকাশসীমা রক্ষা এবং সব ধরনের শত্রুতা মোকাবিলা করার জন্য সব প্রচেষ্টা চলিয়ে যাবে।

২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি আরব এবং তার কয়েকটি আরব মিত্র দেশ ইয়ামেনের বিরুদ্ধে বর্বর আগ্রাসন চালিয়ে আসছে। সৌদি আগ্রাসনে ইয়ামেন ধ্বংসস্তূপে পরিণত হলেও দেশটির সামরিক বাহিনী ও হুতি যোদ্ধারা সৌদি জোটকে বেশ ভালোভাবেই রুখে দাঁড়িয়েছে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা