পুরুষ
আন্তর্জাতিক

শুক্রাণুর ওপর প্রভাব ফেলে না করোনা টিকা

আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের প্রতিরোধী ফাইজার ও মডার্নার টিকা পুরুষের প্রজননের ক্ষেত্রে কোনো ক্ষতি করে না। সম্প্রতি একটি গবেষণায় এই তথ্য উঠে এসেছে।

গবেষণায় দেখা গেছে যে, এমআরএনএ প্রতিরোধক দু’টি ডোজ নেওয়ার পর গ্রহীতাদের মধ্যে শুক্রাণুর মাত্রা স্বাস্থ্যকর পর্যায়েই রয়েছে।

গত বৃহস্পতিবার (১৭ জুন) জ্যামা জার্নালে প্রকাশিত এই গবেষণার ফলাফলে ফাইজার-বায়োএনটেক এবং মডার্নার এমআরএনএ কোভিড -১৯ টিকার জন্য ১৮ থেকে ৫০ বছর বয়সী ৪৫ জন পুরুষ স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়।

অংশগ্রহণকারীদের টিকা দেওয়ার আগে পরীক্ষা করা হয়। পরীক্ষায় তাদের শুক্রাণুতে উর্বরতার ঘাটতি বা বন্ধ্যাত্বের সমস্যা নেই বলে দেখা যায়।

এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ রয়েছে বা ৯০ দিনের মধ্যে করোনায় আক্রান্ত হয়েছিলেন এমন পুরুষদের এই গবেষণা থেকে বাদ দেওয়া হয়। পুরুষদের প্রথমে করোনা টিকার ডোজ গ্রহণের আগে এবং দ্বিতীয় ডোজ নেওয়ার প্রায় ৭০ দিন পরে বীর্যের নমুনা সংগ্রহ করা হয়েছিল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্দেশনা অনুসারে প্রশিক্ষিত অ্যান্ড্রোলজিস্টদের মাধ্যমে গবেষণায় অন্তর্ভুক্ত ৪৫ জনের শুক্রাণু বিশ্লেষণ করা হয়। এতে বীর্যের পরিমাণ, শুক্রাণুর ঘনত্ব, শুক্রাণু গতিশীলতা এবং টোটাল মোটিল স্পার্ম কাউন্ট (টিএমএসসি) অন্তর্ভুক্ত ছিল।

যুক্তরাষ্ট্রের মিয়ামি ইউনিভার্সিটির গবেষকরা জানিয়েছেন, ‘করোনা টিকা নেওয়া বা না নেওয়া নিয়ে মানুষের দ্বিধায় থাকার অন্যতম কারণ হলো- এসব টিকা পুরুষের প্রজনন ক্ষমতার ওপর সম্ভাব্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে অনেকে ধারণা করেন।

যেহেতু ক্লিনিকাল ট্রায়ালগুলোতে প্রজনন বিষয় নিয়ে মূল্যায়ন করা হয়নি এবং সার্স-কোভ-২ শুক্রাণুর মাত্রা হ্রাসের সঙ্গে যুক্ত, তাই আমরা এমআরএনএ ভ্যাকসিন নেওয়ার আগে এবং পরে শুক্রাণুর মাত্রা মূল্যায়ন করেছি।’

গবেষণার শুরুতে শুক্রাণুর ঘনত্ব এবং মোট গতিশীল শুক্রাণুর সংখ্যা যথাক্রমে প্রতি মিলিলিটারে ২৬ মিলিয়ন এবং ৩৬ মিলিয়ন ছিল। ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার পরে শুক্রাণুর ঘনত্ব উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রতি মিলিলিটারে হয়েছে ৩০ মিলিয়ন থেকে ৪৪ মিলিয়ন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা