আন্তর্জাতিক

মুখ খুললেন উহানের সেই গবেষক

আন্তর্জাতিক ডেস্ক: গোটা পৃথিবী তার দিকে আঙুল তুলে রেখেছে। এবার মুখ খুললেন তিনি। উহানের গবেষণাগারের বিজ্ঞানী জানালেন, তার ল্যাবরেটরি থেকে করোনা ভাইরাস ছড়ায়নি। এ কথা প্রমাণ হওয়া সত্ত্বেও সকলে তার দিকে আঙুল তুলছেন। একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে ভাইরোলজিস্ট বলেছেন, তিনি নিরপরাধ।

করোনা ভাইরাস প্রথম ছড়িয়ে পড়েছিল চীনের উহানে। কয়েকমাসের মধ্যে তা ক্রমশ ছড়িয়ে পড়ে বিশ্বের বিভিন্ন দেশে। প্রথম থেকেই কোনো কোনো বিশেষজ্ঞ বলছিলেন, উহানের একটি ল্যাব থেকে ভাইরাস ছড়িয়েছে। কারণ সেখানে সার্স জাতীয় ভাইরাস নিয়ে গবেষণা চলছিল। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও একাধিকবার এ বিষয়ে অভিযোগ করেছিলেন।

যে ভাইরোলজিস্টের গবেষণা নিয়ে এত অভিযোগ, তার নাম শি জেংলি। সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ''প্রমাণ হয়ে গেছে, উহানের ল্যাবরেটরি থেকে করোনা ছড়ায়নি। তারপরেও সকলে আমার দিকে আঙুল তুলছেন। এটা ঠিক নয়। আমি নিরপরাধ।''

ভাইরোলজিস্ট বললেও, গবেষণাগার থেকে করোনা ছড়ানোর তত্ত্বটি এখনো সম্পূর্ণ ভাবে ভুল প্রমাণিত হয়নি। বহু গবেষক এখনো ওই মতের পক্ষে প্রমাণ দিচ্ছেন। বাইডেন প্রশাসনও বিষয়টি নিয়ে নতুন করে তদন্ত শুরু করেছে। চীন অবশ্য প্রথম থেকেই এ বিষয়ে দ্বিমত পোষণ করছিল। কিছুদিন আগেও তত্ত্বটিকে অবাস্তব বলে দাবি করেছে তারা। তবে ভাইরোলজিস্ট বহুদিন মুখ খোলেননি। সম্প্রতি তিনি এ বিষয়ে কথা বলতে শুরু করেছেন। সূত্র-ডয়চে ভেলে

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

২০টি আধুনিক কোচ পাঠাতে প্রস্তুত ভারত

বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে বড় ধরনের উদ্যো...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা