আন্তর্জাতিক

খাদ্য সঙ্কট নিয়ে উদ্বিগ্ন কিম

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনাভাইরাস ও টাইফুনের কারণে উত্তর কোরিয়ার কৃষিক্ষেত্রে এবার ব্যাপক ক্ষতি হয়েছে। এতে দেশটির খাদ্য উৎপাদন ব্যাহত হয়েছে উল্লেখ করে বিষয়টি নিয়ে ‘উদ্বেগ’ প্রকাশ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম উং জন। খবর রয়টার্সের।

কিম বলেছেন, ‘এ বছর দেশের অর্থনীতির উন্নতি হলেও খাদ্য পরিস্থিতিতে নিয়ে আমরা উদ্বিগ্ন। আমি সবাইকে এ পরিস্থিতি মোকাবিলায় ঐক্যবদ্ধ হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।’

বুধবার (১৬ জুন) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগের কথা জানান কিম উং জন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার (১৫ জুন) দেশটির ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির বৈঠক হয়। সেখানে আলোচ্য বিষয় ছিল ‘অর্থনৈতিক সমস্যা সমাধান ও গৃহীত পদক্ষেপের অগ্রগতি পর্যালোচনা’। এ বৈঠকে সভাপতিত্ব করেন কিম উং জন। এ বৈঠকে ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় কমিটি নতুন পঞ্চবার্ষিক অর্থনৈতিক পরিকল্পনা অর্জনে বেশ কিছু লক্ষ্য নির্ধারণ করেছে।

বৈঠকে কিম উং জন বলেন, ‘আমরা ফেব্রুয়ারিতে কিছু পরিকল্পনা করেছিলাম। সেগুলো বাস্তবায়নে বছরের প্রথমার্ধে দেশের সামগ্রিক অর্থনীতির উন্নতি হয়েছিল। গত বছরের চেয়ে এবার শিল্প উৎপাদনও ২৫ শতাংশ বেড়েছে। তবে বেশ কিছু প্রতিবন্ধকতার কারণে পরিকল্পনাগুলো বাস্তবায়নে দলের প্রচেষ্টায় কিছু ধারাবাহিক বিচ্যুতি ছিল।’

তিনি বলেন, ‘গত বছর টাইফুনের কারণে দেশের কৃষি ক্ষেত্রে ব্যাপক ক্ষতি হয়েছে। তারা খাদ্য উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি। ফলে উত্তর কোরিয়ার খাদ্য নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়েছে।’

কিম বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি কমানো এবং গত বছরের সঙ্কট থেকে শিক্ষা নিয়ে আগামী বছর আমাদের লক্ষ্য অর্জনে বদ্ধপরিকর হতে হবে।’

এর আগে চলতি বছরের জানুয়ারিতে পার্টির বৈঠকে কিম বলেছিলেন, অর্থনৈতিক উন্নয়নে গত পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভেস্তে গেছে। সব সেক্টরে ত্রুটি-বিচ্যুতি দেখা গেছে। ফলে দীর্ঘমেয়াদী শক্ত অবস্থান ভেঙে পড়বে এবং খাদ্য সঙ্কট দেখা দেবে।’

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন 

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে দায়ের করা...

নিরাপদ অভিবাসনে প্রতারণার ঝুঁকি কমে: জেলা প্রশাসক নুরমহল আশরাফী

নিরাপদ, নিয়মিত ও বিধিসম্মত অভিবাসনের মাধ্যমে বিদেশগামী কর্মীদের প্রতারণার ঝুঁ...

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতের সিদ্ধান্তে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে সংঘটিত...

কুষ্টিয়ায় ক্যান্সার সচেতনতামূলক সেমিনার

কুষ্টিয়ার মিরপুরে ক্যান্সার সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রা...

লাখ টাকার ফল-নাস্তা নিয়ে সাবেক ইউএনওকে ঘিরে প্রশ্ন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলামের বিরু...

দখল-দূষণে বিপন্ন দেশের নদী

বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত হলেও দেশের অধিকাংশ নদী এখন দখল, দূষণ, নাব...

নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে মানুষ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দেশের নিম্ন ও সীমিত আয়ের মানু...

নোয়াখালীতে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের সেলিম বাজার ও কালাদুর এলাকায়...

শহীদ আহসান জুলাই যোদ্ধা নন: বিএনপি নেতা

কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বক্তব্যকে কেন্দ্র করে জু...

হাসিনা দিল্লিতে, পরিবারের অন্য সদস্যরা কে কোথায়?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা