আন্তর্জাতিক

ইরান যাচ্ছেন ৫০০ সাংবাদিক

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের খবর কভার করবেন বিশ্বের প্রায় ৫০০ সাংবাদিক। দেশটির উপ সংস্কৃতিমন্ত্রী মোহাম্মদ খোদ্দাদি মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন।

খোদ্দাদি বলেন, বিশ্বের ২২৬টি গণমাধ্যমের প্রায় ৫০০ সাংবাদিক ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের খবর কভার করার জন্য ইরানে আসবেন। এরই মধ্যে বহু দেশের সাংবাদিক ইরানে এসে পৌঁছেছেন বলে জানান তিনি।

তিনি বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাসের মহামারী সত্বেও বিভিন্ন দেশের এই বিপুলসংখ্যক সাংবাদিক ১৮ জুন অনুষ্ঠেয় নির্বাচনের খবর কভার করবেন।

মোহাম্মদ খোদ্দাদি জানান, বিশ্বের ৩৯টি দেশ থেকে এসমস্ত সাংবাদিক আসবেন এবং এ ব্যাপারে ইরান সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেয়ার ব্যবস্থা করা হয়েছে। ​বিদেশি সাংবাদিকরা যাতে ইরানের নির্বাচনের খবর নির্বিঘ্নে এবং সুষ্ঠভাবে সংগ্রহ করতে পারে সেজন্য সব ধরনের সহযোগিতা দেবে সরকার।

ইরানের এ মন্ত্রী জানান, যে সমস্ত বিদেশি সাংবাদিক ইরানের নির্বাচনের খবর কভার করতে যাচ্ছেন তাদের মধ্যে ৩৩৬ জন তেহরানে অবস্থান করেন এবং ১৬০ জন সাংবাদিকের ইরানে আসার জন্য ইরান সরকার ভিসা ইস্যু করেছে।

ইরানের সংস্কৃতি উপমন্ত্রী বলেন, সবচেয়ে বেশি সংখ্যক ২৫ জন সাংবাদিক আসবেন জাপান থেকে। এরপরে ফ্রান্স থেকে ২৪ জন, কাতার থেকে ১৮, ইতালি থেকে ১৫ এবং আমেরিকা থেকে ১২ জন রিপোর্টার আসবেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

গৌরী-সুহানাকে নিয়ে লালবাগচা রাজার মণ্ডপে শাহরুখ

গণেশোৎসব উপলক্ষে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার পূজামণ্ডপে গিয়ে গণপতি বাপ্...

তিশা: বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময় নিজের ব...

নাসীরুদ্দীন পাটওয়ারীর ৩ দাবি, বন্ধ হবে ককটেল বিস্ফোরণ

সরকার তিনটি দাবি মেনে নিলে ঢাকায় আর কোনো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটবে না বলে মন...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জ হারাল বাংলাদেশ

এশিয়ান গেমসে নারী ক্রিকেটে ব্রোঞ্জ পদক ধরে রাখতে পারল না বাংলাদেশ। নাগোয়ার কা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা