আন্তর্জাতিক

পাকিস্তান পার্লামেন্টে সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক : সরকারদলীয় ও বিরোধী আইনপ্রণেতাদের সংঘর্ষে মঙ্গলবার কার্যত রণক্ষেত্রে পরিণত হয় পাকিস্তানের পার্লামেন্ট। ক্ষমতাসীন দলের আইনপ্রণেতারা বাজেট অধিবেশনে বিরোধীদলীয় নেতা শেহবাজ শরিফের বক্তব্য দ্বিতীয় দিনের মতো ব্যাহত করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

ওই সময় এক পক্ষ আরেক পক্ষের দিকে বাজেটের নথি ও বই ছুড়ে মারে।

দ্য ডনের প্রতিবেদনে জানানো হয়, সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠক শেষে পার্লামেন্ট অধিবেশনে আসেন কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রীসহ ট্রেজারি সদস্যরা। তারা শেহবাজ শরিফের বক্তব্যের সময় স্লোগান, শোরগোলের পাশাপাশি টেবিল চাপড়াতে থাকেন।

ওই সময় তাদের থামাতে ব্যর্থ হন স্পিকার আসাদ কায়সার। তাকে তিনবার পার্লামেন্ট কার্যক্রম স্থগিত করতে হয়।

অন্যদিকে সরকারদলীয় পার্লামেন্ট সদস্যদের যেকোনো আক্রমণ থেকে বাঁচাতে দলের সদস্যরা ঘিরে রাখেন পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) সভাপতি শেহবাজ শরিফকে।

স্পিকার পার্লামেন্টের অধিবেশন প্রথম স্থগিত করেন ৪০ মিনিটের জন্য। প্রধানমন্ত্রী ইমরান খানের বিশেষ সহকারী আলি নাওয়াজ খান বিরোধীদের দিকে একটি বই ছুড়ে মারার পর স্পিকারকে এ সিদ্ধান্ত নিতে হয়। অবশ্য সে বই আলি নাওয়াজের দিকে পাল্টা ছুড়ে মারেন বিরোধী এক আইনপ্রণেতা।

এ ঘটনার পর অস্ত্রধারী দুই ডজনের বেশি সার্জেন্ট দুই পক্ষের আইনপ্রণেতাদের মধ্যে মানবদেয়াল হয়ে দাঁড়ালে স্পিকার কার্যক্রম আবার শুরু করেন।

কয়েক দশক ধরে পার্লামেন্ট কাভার করা সাংবাদিকদের জন্য এটি ছিল নজিরবিহীন ঘটনা।

পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর শেহবাজ শরিফ বক্তব্য শুরু করেন। তিনি অর্থনৈতিক বিভিন্ন নীতির জন্য সরকারের কঠোর সমালোচনা করেন।

তার বক্তব্যের জবাবে ট্রেজারি সদস্যরা দাঁড়িয়ে শোরগোল, টেবিল চাপড়ানো ও স্লোগান দিতে থাকেন। তারা বিরোধীদের উদ্দেশে ‘চোর, চোর’, ‘ডাকু, ডাকু’ স্লোগান দিতে থাকেন।

কিন্তু দমার পাত্র নন শেহবাজ শরিফ। তিনি বক্তব্য অব্যাহত রাখেন।

প্রতিক্রিয়া হিসেবে ট্রেজারি সদস্যরা বিরোধী বেঞ্চগুলোর দিকে অগ্রসর হন। তবে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের মাঝপথে আটকে দেয়।

এ পর্যায়ে এসে ট্রেজারি সদস্যরা বিরোধীদের দিকে বই ও নথি ছুড়তে থাকেন। বিরোধীরাও একই কায়দায় সরকারি দলের সদস্যদের সামলান।

আলি নাওয়াজ আওয়ানসহ কয়েকজনকে অশ্লীল শব্দ উচ্চারণ করতে শোনা যায়। এ সময় দুই পক্ষের অনেক আইনপ্রণেতাকে দাঁড়িয়ে স্লোগান দিতে দেখা যায়।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন জাতী...

রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের বড় জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার সদ্য সমাপ্ত নির্বাচনে...

প্রধানমন্ত্রীর ঐতিহাসিক নিউইয়র্ক সফর শুরু

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা