আন্তর্জাতিক

পরমাণু নয়, কিমের নজর এবার অর্থনীতিতে

আন্তর্জাতিক ডেস্ক : এশিয়ার পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে অন্যতম উত্তর কোরিয়া। পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবরোধের মুখে পড়ে দেশটি। সে থেকে অর্থনৈতিক সংকটে রয়েছে দেশটি।

এবার অর্থনীতি পুনরুদ্ধারের দিকে নজর দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। সম্প্রতি ক্ষমতাসীন দল ওয়ার্কাস পার্টির সিনিয়র নেতাদের সঙ্গে এ বিষয়ে একটি বৈঠক করার ঘোষণা দিয়েছেন তিনি। এ মাসেই বৈঠকটি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর এনডিটিভির।

এদিকে উত্তর কোরিয়ার সরকারি হিসাব মতে এখন পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে কোন মৃত্যু হয়নি। যদিও করোনায় বিপর্যস্ত পার্শ্ববর্তী দেশ দক্ষিণ কোরিয়া।

এর আগে নিজের অধীনে দ্বিতীয় সর্বোচ্চ নেতার পদ তৈরি করেছেন কিম জং উন। অভ্যন্তরীণ রাজনীতি পুনর্গঠনের উদ্যোগ হিসেবেই এই পদক্ষেপ নিয়েছেন দেশটির এই সর্বোচ্চ নেতা। প্রথম মহাসচিব নামে এই পদধারী বিভিন্ন বৈঠকে কিম জং উনের প্রতিনিধিত্ব করবেন।

গত জানুয়ারিতে ওয়ার্কাস পার্টি অব কোরিয়ার (ডব্লিউপিকে) কংগ্রেসে কিমকে সাধারণ মহাসচিব হিসেবে নির্বাচিত করা হয়। এর আগে এই পদ গ্রহণ করেছিলেন কিমের বাবা কিম জং ইল। ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত কিম জং উন নিজেও প্রথম মহাসচিব পদটি ব্যবহার করেছেন।

কিমের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী বলে মনে করা হয় জো’কে। তাকে প্রেসিডিয়ামে নিয়োগের বিষয়টি দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছিল। পিতার সামরিক বাহিনী কেন্দ্রিক প্রশাসনের তুলনায় কিম রাজনৈতিক দলকে সরকারের আরও বড় ভূমিকায় রাখতে চান।

সান নিউজ/এমএইচ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

যুবদলের পদবঞ্চিত নেতৃবৃন্দের সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস শহীদ উদ্দীন চৌধুরী এনির!

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

বলিউড অভিনেতা রাজপাল যাদবের কারাদণ্ড কমিয়ে ৩ মাস

চেক জালিয়াতির মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে দেওয়া দণ্ড বহাল রেখ...

হানিয়া আমিরের পোশাক নিয়ে বিতর্ক, উরফি জাভেদের সাথে তুলনা 

পাকিস্তানের লাহোরের ডলমেন মলে বিশ্বখ্যাত বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ‘ইভ...

দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

চট্টগ্রাম অঞ্চলে টানা ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা