আন্তর্জাতিক

এক কনেকে বিয়ে করতে হাজির দুই বর!

আন্তর্জাতিক ডেস্ক: বিয়ে বাড়িতে কত বিচিত্র ঘটনাই তো ঘটে। এই যেমন বিয়ের আসর থেকে প্রেমিকের হাত ধরে কনের চম্পট দেয়া বা লেনদেন নিয়ে মারামরি পর্যন্ত বেধে যায়। তবে এক মেয়েকে বিয়ে করতে দুই বরের আগমন সচরাচর ঘটে না। তবে সম্প্রতি এমন ঘটনা ঘটেছে প্রতিবেশি দেশ ভারতে।

ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী, উত্তরপ্রদেশের এটাহ জেলার সিরোন গ্রামে এ ঘটনা ঘটেছে। এখানকার মোহিনী নামের এক তরুণীর বিয়ে ঠিক হয় পার্শ্ববর্তী ফুলানপুর গ্রামের বাবলুর সঙ্গে। পারিবারিকভাবে বিয়ে পাকাপাকি হয়। বিয়ের নির্দিষ্ট দিনে বরযাত্রী নিয়ে হাজির বাবলু। বিয়ের রীতি মেনে বাবলুর গলায় মালাও পরিয়েছেন কনে মোহিনী।

কিন্তু ঠিক তখনই বিয়েবাড়িতে হাজির হয় আরেক বরযাত্রীর দল। বরবেশে আসেন পাশ^বর্তী অপর গ্রাম হায়াতনগরের অজিত। তিনিও মোহিনীকে বিয়ে করতে চান। এরপরই শুরু হয় গোলমাল। শেষ পর্যন্ত মোহিনী বিয়ে করেন তার অজিতকেই। এরপর তার সঙ্গেই তিনি শ্বশুরবাড়িতে চলে যান।

মোহিনীর সঙ্গে অজিতের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু মোহিনীর পরিবার অজিতের সঙ্গে বিয়েতে রাজি ছিল না। তারা বাবুলর সঙ্গে মেয়ের বিয়ে ঠিক করেন। অজিত প্রেমিকার বিয়ের খবর জানতে পরিবারের সদস্য ও বরযাত্রী নিয়ে বিয়ের দিনই হাজির হন মোহিনীদের বাড়িতে।

এদিকে এই ঘটনায় হস্তক্ষেপ করতে হয়েছে পুলিশকেও। মোহিনীর বাবা ও চাচাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অজিতের বাড়ির লোকজনকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা