ফাইল ছবি
আন্তর্জাতিক

বিয়েতে বর-কনের বিষপান

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ অপেক্ষার পর বিয়ের সকল আয়োজন। কিন্তু অনুষ্ঠানেই ভয়ঙ্কর ঘটনা ঘটালেন বর-কনে। কনের সঙ্গে ঝগড়া ও কথা কাটাকাটির জেরে বিষপান করেন বর। এই ঘটনা শুনে বিষপান করেন কনেও।

আরও পড়ুন: তথ্য পাচারের অভিযোগে গ্রেফতার ২

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দোর শহরে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৮ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। বিষপানে বরের মৃত্যু হয়েছে, অন্যদিকে কনের অবস্থাও গুরুতর বলে জানা যায়।

স্থানীয় পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রমজান খান বলেন, ইন্দোরের কানাদিয়া এলাকার একটি আর্য সমাজ মন্দিরে ওই বর-কনের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তবে নিজেদের মধ্যে ঝগড়ার কারণে মন্দিরে বিয়ের অনুষ্ঠানেই বর বিষপান করে এবং পরে এই ঘটনা নিজেই তার ২০ বছর বয়সী কনেকে জানান তিনি। কনে যখন জানতে পারে যে, বর বিষপান করেছে, সঙ্গে সঙ্গে সেও তা পান করে।

আরও পড়ুন: দুপুরের পর ইমরানের বাড়িতে অভিযান!

বরের পরিবারের সদস্যরা বলেছেন- নববধূ তরুণী গত কয়েক দিন ধরে ওই ছেলেকে বিয়ের জন্য চাপ দিয়ে আসছিল। তবে ওই ছেলে তার ক্যারিয়ারের কারণে তাদের বিয়ের জন্য দুই বছর সময় চেয়েছিল। তবে মেয়েটি এটা না মেনে তার (বরের) বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেছিলেন।

এরপর বিয়ের আয়োজন হলেও তাদের দু’জনের চারহাত হলো না এক। বিয়ের অনুষ্ঠানে ঝগড়ার কারণে নিজেদের শেষ করে দিতে চেয়েছিলেন বর-কনে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা