ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তথ্য পাচারের অভিযোগে গ্রেফতার ২ 

আন্তর্জাতিক ডেস্ক : একাধিক সংবেদনশীল সামরিক তথ্য পাচারের অভিযোগে ভারতীয় ফ্রিলান্স সাংবাদিক বিবেক রঘুবংশী ও সাবেক নেভি কমান্ডার আশিস পাঠককে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : ইতালিতে ভয়াবহ বন্যা, নিহত ৯

এছাড়া ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) সংক্রান্ত নানা প্রকল্পের ভেতরের কথাও পাচার করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। অফিসিয়াল সিক্রেট অ্যাক্টে তাদের গ্রেফতার করা হয়।

তদন্তে জানা গেছে, এ ধরনের তথ্য ফাঁস হয়ে গেলে ভারতের সাথে অন্য দেশের সম্পর্কে প্রভাব পড়তে পারে।

আরও পড়ুন : ঐচ্ছিক বিদেশ ভ্রমণ বন্ধ

মঙ্গলবার (১৬ মে) সন্ধ্যায় জেরা করার পর অফিসিয়াল সিক্রেট অ্যাক্টে ও অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় তাদেরকে গ্রেফতার করা হয়।

হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুযায়ী, নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন একটি বৃহত্তর ষড়যন্ত্রের খোঁজ চলছে।

আরও পড়ুন : সরকার সুশাসন নিশ্চিত চায়

তবে এ ঘটনায় পাঠকের ভূমিকা কতদূরে সেটা এজেন্সির পক্ষ থেকে বলা হয়নি।

গত ডিসেম্বরে সিবিআই এ নিয়ে মামলা শুরু করেছিল।

আরও পড়ুন : রামপালে ফের উৎপাদন শুরু

মঙ্গলবার সিবিআইয়ের এক মুখপাত্র জানিয়েছেন, সাংবাদিক রঘুবংশী নানা ধরনের সংবেদনশীল তথ্য সংগ্রহ করতেন। ডিআরডিও প্রজেক্ট ও তাদের আপডেট, সশস্ত্র বাহিনীর কৌশল, তাদের পরিকল্পনা, বন্ধু দেশের সাথে ভারতের কথাবার্তা। সেসব তথ্য তিনি বিদেশের কাছে পাচার করতেন বলে অভিযোগ জানতে পারে সিবিআই। তারপরই তথ্য তালাশ শুরু হয়।

মূলত রঘুবংশী আমেরিকার একটি নিউজ পোর্টালে কাজ করতেন। সেখানে তিনি সামরিক ও মহাকাশ সংক্রান্ত নানা বিষয়ে লেখালেখি করতেন।

আরও পড়ুন : সচেতনতায় ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব

হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুসারে অপর এক কর্মকর্তা জানিয়েছেন, এ ঘটনায় একটা আন্তর্জাতিক বিষয় রয়েছে। সামরিক ক্ষেত্রে কী ধরনের প্রকাশ করা হয়েছে সেটা দেখা হচ্ছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা