আন্তর্জাতিক

আগামী সপ্তাহ থেকে সু চির বিচার শুরু

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের নেত্রী অং সান সু চি'র বিরুদ্ধে আনা অভিযোগের বিচার কাজ আগামী সপ্তাহে শুরু হতে যাচ্ছে। সোমবার (৭ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী খিন মং জাও।

সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সুচির বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। এছাড়া ঘুষ গ্রহণের অভিযোগও রয়েছে। এসব অভিযোগ প্রমাণিত হলে তার ১৪ বছরের জেল হতে পারে।

পত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। বন্দি করা হয় দেশটির নেত্রী অং সান সু চিসহ তার দলের শীর্ষ নেতাদের। এরপর সু চির বিরুদ্ধে একের পর এক অভিযোগে মামলা করে জান্তা সরকার।

সেই মামলারই বিচার শুরু হচ্ছে। সোমবার (৭ জুন) রাজধানী নাইপিদোতে গৃহবন্দি সু চির সঙ্গে সাক্ষাতের পর তার আইনজীবী খিন বলেন, আগামী ১৪ ও ১৫ জুন তার বিরুদ্ধে আনা সব মামলার বিচার কাজ শুরু হবে। রাষ্ট্রপক্ষ চলতি মাসেই মামলাটি শেষ করতে চায়। আমাদের পক্ষ থেকেও দ্রুতই মামলা শেষ করতে বলা হয়েছে। আগামী সপ্তাহ থেকে প্রতি সোমবার ও মঙ্গলবার করে বিচারকাজ চলবে।

এদিকে সব রাজবন্দিকে মুক্তি দিতে মিয়ানমারের জান্তা সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আঞ্চলিক জোট আসিয়ানের রাষ্ট্রদূতরা। মিয়ানমার সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করে এই আহ্বান জানায় সংস্থাটি।

সেনা অভ্যুত্থানের পর থেকেই দেশটিতে বিক্ষোভ করছে গণতন্ত্রপন্থিরা। চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে এখন পর্যন্ত প্রায় সাড়ে ৮০০ বিক্ষোভকারী নিহত হয়েছেন। বন্দি করা হয়েছে কয়েক হাজার।

সান নিউজ/এমএইচ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

একটি পরিচ্ছন্ন নান্দনিক শহরের প্রত্যাশা!

*ইদ্রাকপুর কেল্লাকে ঘিরে ঐতিহ্য সংরক্ষণ ও পরিকল্পিত নগরায়ণে বদলে...

নোয়াখালী হাসপাতালের আরএমওকে নিয়ে এন্তার অভিযোগ

নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসি...

মাদারীপুরে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত 

সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন’—এই প্রত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা