আন্তর্জাতিক

প্রথম বিদেশ সফরে গিয়েই কমলা হ্যারিসের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক: ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বিদেশ সফরে গিয়েই অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ না করার আহ্বান জানিয়েছেন কমলা হ্যারিস। সোমবার (৭ জুন) গুয়েতেমালায় অভিবাসনে ইচ্ছুক গুয়েতেমালার মানুষদের প্রতি তিনি এ আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা বিপজ্জনক। এর মাধ্যমে মূলত পাচারকারীরাই লাভবান হয়ে থাকে। একইসঙ্গে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবৈধ পথে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টাকারীদেরকে সীমান্ত থেকেই ফিরিয়ে দেওয়া হবে।

ব্রিটিশ সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্ত দিয়ে অবৈধ অভিবাসীদের ঢল নিয়ন্ত্রণ করতে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে দায়িত্ব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর এই দায়িত্ব পালনেই মূলত প্রথমবারের মতো গুয়েতামালা সফরে যান কমলা।

পরে গুয়েতেমালার প্রেসিডেন্ট আলেজান্দ্রো গিয়াম্মাত্তেই-এর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে কমলা হ্যারিস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘(অবৈধ পথে) আসবেন না। কেউই আসবেন না। (কেউ অবৈধ পথে প্রবেশ করলে) যুক্তরাষ্ট্র আইন প্রয়োগ অব্যাহত রাখার পাশাপাশি সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা হবে।’

তিনি আরও বলেন, ‘অবৈধ পথে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য জড়ো হলে, সীমান্ত থেকেই তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে।’

অবৈধ অভিবাসন ইস্যুকে ‘দীর্ঘদিন ধরে চলমান সমস্যা’ হিসেবে উল্লেখ করে কমলা হ্যারিস বলেন, এই সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্র ও গুয়েতেমালা ‘একসঙ্গে কাজ করবে’, এটাই তার চাওয়া।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা