আন্তর্জাতিক

দুই মাসে ভারতে সর্বনিম্ন করোনা শনাক্ত 

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে বিপর্যস্ত ভারতে সংক্রমণের হার কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৮৬ হাজার ৪৯৮ জন করোনা আক্রান্ত হয়েছে। যা গত ৬৬ দিনের মধ্যে সর্বনিম্ন। সব মিলিয়ে ভারতে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ২ কোটি ৯০ লাখ ছাড়িয়েছে।

এ দিকে ভারতে গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ১২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ৩ লাখ ৫১ হাজার ৩০৯ জনের। এনডিটিভির খবরে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৭ হাজার ৯০৭ জন। দেশটিতে করোনা সংক্রমণের দিক থেকে সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে মহারাষ্ট্র রাজ্য।

এরপরে রয়েছে- কর্নাটক, কেরালা, তামিলনাড়ু ও অন্ধপ্রদেশ। দেশটিতে জাতীয় টিকাকরণ কর্মসূচির আওতায় ২৩ কোটি ৬১ লাখ মানুষকে করোনার টিকা দেয়া হয়েছে।

সান নিউজ/ এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা