আন্তর্জাতিক

চীনকে চাপ দেয়ার ক্ষমতা নেই ডব্লিউএইচওর 

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস নিয়ে গবেষকরা সিদ্ধান্তে পৌঁছাতেই পারছেন না। ভাইরাসটি বাদুড় থেকে নাকি উহানের ল্যাবরেটরি থেকে মানুষের শরীরে সংক্রমিত হয়েছে, তা নিয়ে এখনও দ্বিধাদ্বন্দ্বে গবেষকরা।

সম্প্রতি একাধিক বিজ্ঞানী ভাইরাসটির উৎস নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান। এতে করে উহানের ল্যাব থেকে ছড়িয়ে পড়ার বিষয়টি নিয়ে আবার আলোচনা শুরু হয়।

চলতি বছরের শুরুতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একটি দল করোনাভাইরাসের উৎস সন্ধানে চীনে গিয়েছিল। তবে সব ধরনের তথ্য পাচ্ছিলেন না বলে অভিযোগ করেন তারা। এ ঘটনায় চীন সরকারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে।

ডব্লিউএইচও’র এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, করোনাভাইরাসের উৎস সম্পর্কে তথ্য প্রকাশে চীনের ওপর তারা জোরাজুরি করতে পারেন না। তবে এটা বিশ্বব্যাপী মারাত্মক আকারে কেনো ছড়িয়ে পড়ছে সে বিষয়ে গবেষণার প্রস্তাব দেবে ডব্লিউএইচও।

সোমবার (৭ জুন) করোনার উৎস সম্পর্কে তথ্য দিতে চীনকে ‘চাপ’ দেয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে সংস্থাটির ইমার্জেন্সিস প্রোগ্রাম ডিরেক্টর মাইক রায়ান বলেন, এ বিষয়ে কাউকে জোর করার ক্ষমতা ডব্লিউএইচও’র নেই। তবে গবেষণার উদ্যোগে সদস্য রাষ্ট্রগুলোর কাছে আমরা পূর্ণ সহায়তা এবং সমর্থন আশা করছি।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার সমর্থকদের দাবি ছিল, চীন জেনেশুনেই এই ভাইরাস ছড়িয়েছে। গত বছরের শেষদিকে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছিলেন, ভাইরাসটি ল্যাব থেকেই ছড়িয়েছে এবং তার স্বপক্ষে সুনির্দিষ্ট প্রমাণও আছে।

সান নিউজ/এমএইচ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণ...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

২০টি আধুনিক কোচ পাঠাতে প্রস্তুত ভারত

বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে বড় ধরনের উদ্যো...

গাইবান্ধায় নাতির ছুরিকাঘাতে দাদি নিহত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নাতির উপর্যুপরি ছুরিকাঘাতে দ...

গণভোটের রায় না মানায় রাজনীতিতে সংকট: জামায়াত আমির

গণভোটের রায় না মানার কারণেই রাজনীতিতে সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেছেন জাম...

পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির ছাতা বিতরণ

পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ছাতা বিতরণ করেছেন জেলা ক্রিসেন্ট স...

গোয়ালন্দে সরকারি খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নে সরকারি খালের উপর অবৈধভাবে গড়ে উঠা মু...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সেবা মাস’ শুরু

‘কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ’- স্লোগান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা