আন্তর্জাতিক

উ. কোরিয়ার প্রেসিডেন্ট 'নিখোঁজ'!

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে টানা ৩৫ দিন প্রকাশ্যে আসতে দেখা যাচ্ছে না। এতে প্রশ্ন উঠছে কোথায় আছেন তিনি।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ৪৩৬৫ মরদেহ উদ্ধার

সোমবার (৬ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ফক্সনিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আগামী সপ্তাহে কোরিয়ান পিপলস আর্মির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশটির রাজধানী পিয়ংইংয়ে সেনাবাহিনীর প্যারেড অনুষ্ঠিত হবে। সেখানে নিজেদের শক্তি প্রদর্শন করবেন তারা। এ গুরুত্বপূর্ণ সামরিক আয়োজনের সময় খোঁজ নেই প্রেসিডেন্ট কিম-এর।

আরও পড়ুন: সীমানার খসড়া আগামী সপ্তাহে

জানা যায়, ৫ ফেব্রুয়ারি উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কাস পার্টির পলিটব্যুরোর গুরুত্বপূর্ণ আলোচনা বৈঠকেও উপস্থিত ছিলেন না প্রেসিডেন্ট। এ নিয়ে তৃতীয়বার পলিটব্যুরোর বৈঠকে অনুপস্থিত ছিলেন তিনি।

এর আগে ২০১৪ সালে একবার টানা ৪০ দিন জনসম্মুখে আসেননি কিম জং উন। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর সেবারই সবচেয়ে বেশি সময় প্রকাশ্যে দেখা যায়নি তাকে।

আরও পড়ুন: সিএমএম আদালতে অগ্নিকাণ্ড

এছাড়া ২০২০ সালের এপ্রিলে এবং ২০২১ সালের মে মাসে কিছুদিনের জন্য উধাও ছিলেন কিম । সে সময় তিনি মারা গেছেন বলে গুজব ছড়িয়ে পড়ে।

ধারণা করা হচ্ছে, শারীরিক অসুস্থতার কারণে আড়ালে থাকছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট। সেনাবাহিনীর প্যারেড অনুষ্ঠানের দিন তিনি উপস্থিত হবেন কিনা এ বিষয়টি নিশ্চিত নয় এখনও।

আরও পড়ুন: র‍্যাবের সাথে সন্ত্রাসীদের গোলাগুলি

তবে দেশটির সংবাদমাধ্যমগুলো দাবি করে, সোমবার ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় মিলিটারি কমিশন বৈঠকে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট কিম।

সান নিউজ/এনজে/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

দেবীপক্ষের সূচনায় ঢাকেশ্বরী ও বনানীতে বিশেষ আয়োজন

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সূচনাপর্ব শ...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা