আন্তর্জাতিক

ডায়ানার বিয়ের পোশাকের প্রদর্শনী

আন্তর্জাতিক ডেস্ক : প্রিন্সেস ডায়ানা ও প্রিন্স চার্লসের বিয়ে। বিশ্বের আলোচিত বিয়েগুলোর একটি। ১৯৮১ সালে তাদের বিয়ে হয়। বিয়েতে নজরকাড়া সাদা রঙের গাউন পরেছিলেন ডায়ানা। ৪০ বছর আগের সেই বিয়ের ছবিগুলো কেনসিংটনের প্রাসাদে প্রদর্শনীর জন্য রাখা হচ্ছে, যা আগামী ২ জানুয়ারি পর্যন্ত চলবে।

বৃহস্পতিবার (৩ জুন) প্রদর্শনী শুরু হয়েছে। প্রদর্শনীতে ডায়ানা ছাড়াও রানি এলিজাবেথ, প্রিন্সেস মার্গারেট ও কুইন মাদারের পোশাক ডিজাইনারদের কাজ নিয়েও আলোচনা হবে। আলোচনা হবে প্রিন্সেস ডায়ানার নিজস্ব স্টাইল, জীবনধারা।

দুষ্প্রাপ্য লেস, মুক্তা ও হাজারো চুমকি বসানো ডায়ানার বিয়ের পোশাকের পেছনের অংশটি ছিল ব্রিটিশ রাজবধূদের বিয়ের পোশাকের মধ্যে সবচেয়ে লম্বা। পোশাকটির পেছনের অংশ ছিল ২৫ ফুট লম্বা। ডায়ানা পরার আগে তার বিয়ের পোশাকটি আর কাউকে দেখানো হয়নি।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা