আন্তর্জাতিক

বুদ্ধদেবের শারীরিক অবস্থার উন্নতি

সাননিউজ ডেস্ক: কলকাতার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেনে, চেতনা রয়েছে তার। সজাগ রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। কথাও বলছেন তিনি। তবে এখনও বাইপ্যাপ সাপোর্টে রাখা হয়েছে তাকে। খবর : আনন্দ বাজার

হাসপাতাল জানিয়েছে, এই মুহূর্তে প্রতি মিনিটে ৪ লিটার করে অক্সিজেন দিতে হচ্ছে বুদ্ধদেবকে। তার শরীরে অক্সিজেনের মাত্রা ৯২ শতাংশ। রক্তচাপও নিয়ন্ত্রণে রয়েছে বলেই জানানো হয়েছে। এই মুহূর্তে তার হৃদ্স্পন্দনের মাত্রা প্রতি মিনিটে ৫৪।

হাসপাতাল জানিয়েছে, স্বাভাবিক ভাবেই খাওয়া-দাওয়া করছেন বুদ্ধদেব। অর্থাৎ নল দিয়ে খাওয়াতে হচ্ছে না তাকে। এই মুহূর্তে তাকে রেমডেসিভির দেয়া হচ্ছে। এ ছাড়া তার রক্ত যাতে জমাট বাঁধতে না পারে, সেই চিকিৎসাও চলছে বলেই জানিয়েছে হাসপাতাল।

হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, বুদ্ধদেবের প্রতি মুহূর্তের শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন তারা এবং প্রয়োজন অনুযায়ী যথাযথ পদক্ষেপ নেয়া হচ্ছে।

সাননিউজ/টিএস/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা