আন্তর্জাতিক

নাইজেরিয়ায় নৌকা ডুবে নিখোঁজ দেড় শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ায় একটি নৌকা ডুবে দেড় শতাধিক মানুষ নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে, এদের সবাই মারা গেছেন। বুধবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে ওই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, একটি নৌকা অতিরিক্ত যাত্রী নিয়ে হচ্ছিল। নৌকাটি নাইজার নদীতে ডুবে যাওয়ায় এর আরোহীদের কেউ বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে।

কেন্দ্রীয় নাইজার রাজ্য এবং উত্তর-পশ্চিমাঞ্চলীয় কেবি রাজ্যের ওয়ারা এলাকায় থাকা অবস্থায় নৌকাটি ডুবে যায়। ন্যাশনাল ইনল্যান্ড ওয়াটারওয়েস অথরিটির স্থানীয় কর্মকর্তা ইউসুফ বিরমা এ তথ্য নিশ্চিত করেছেন।

এই কর্মকর্তা জানান, ওই নৌকাটিতে ১৮০ জন যাত্রীর ধারণা ক্ষমতা ছিল না। তারপরেও নৌকাটিতে অতিরিক্ত যাত্রী বোঝাই করা হয়েছিল। ফলে এই দুর্ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত মাত্র ২০ জনকে জীবিত এবং চারজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে ১৫৬ জন এখনও নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে এদের কেউ আর বেঁচে নেই।

বুধবার সকালে ওই দুর্ঘটনার পর পরই এক কর্মকর্তা জানান যে, প্রায় ১৪০ জন নিখোঁজ রয়েছে। পরবর্তীতে জানানো হয় এই সংখ্যা দেড় শতাধিক।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা