আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর হামলায় নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যান হোসে রেল ইয়ার্ডে বন্দুকধারীর হামলায় অন্তত নয় জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। খবর : আল জাজিরা।

বুধবার (২৬ মে) স্থানীয় সময় সকালে এ ঘটনা ঘটে। এসময় নিরাপত্তা বাহিনীর গুলিতে হামলাকারীও মারা যান বলে জানিয়েছে সান্তা ক্লারা কাউন্টির শেরিফের কার্যালয়।

শেরিফের ডেপুটি কর্মকর্তা রাসেল ডেভিস সাংবাদিকদের বলেছেন, আমি এখন পর্যন্ত জানতে পেরেছি আটজন নিহত হয়েছে। তবে জানতে পেরেছি অনেকেই হতাহত হয়েছেন। এছাড়া যে ব্যক্তি প্রকাশ্যে গুলি করতে শুরু করেন তিনিও নিহত হয়েছেন।

স্থানীয় সময় বুধবার সকাল পৌনে ৭টার দিকে এই গোলাগুলির ঘটনা ঘটে বলে জানিয়েছেন ট্রানজিট কর্মীরা। ঘটনাস্থল এখন বিপদমুক্ত এবং পুলিশ বলছে, গোলাগুলির ঘটনা নিয়ে তারা জানার চেষ্টা করছে। শিগগিরই এ নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

স্যান জোসের মেয়র স্যাম লিকার্ডো গোলাগুলির ঘটনা নিয়ে টুইট করে জানিয়েছেন, গুলির ঘটনায় আহত অনেককে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জ্বালানি তেলের সংকটে দেশ

পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সংকটে গাড়ির সারি এখনও ঘণ্টার পর ঘণ্টা থাকছ...

নেপালে বালেন্দ্র শাহ সরকারের যাত্রা

নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (আর...

প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ফের ইরানের হামলা

সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা...

সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনকে অর্থদণ্ড

মুন্সীগঞ্জের গজারিয়ায় শখের বশে বিপুলসংখ্যক পাখি শিকার করে স্থানীয়দের হাতে অবর...

১৫০ টাকা বেশি ভাড়া নেয়ায় জরিমানা ৫০ হাজার টাকা    

নোয়াখালীর বেগমগঞ্জে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে শাহী সা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা