আন্তর্জাতিক

গাজা পুনর্গঠনে সহযোগিতা করবে কাতার

আন্তর্জাতিক ডেস্ক : গাজা উপত্যকা পুনর্গঠনে ৫০ কোটি মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে কাতার। বুধবার (২৬ মে) দেশটির পররাষ্ট্রমন্ত্রী এই ঘোষণা দেন। অর্ধ দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী সংঘর্ষে গাজা ভূখণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির পরিপ্রেক্ষিতে উপসাগরীয় দেশটি এই ঘোষণা দিল। খবর: আল জাজিরা

টানা ১১ দিন যুদ্ধের পর ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। গত শুক্রবার স্থানীয় সময় রাত ২টায় এই যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর থেকেই বিধ্বস্ত গাজা ভূখণ্ড পুনর্গঠনে প্রয়োজনীয়তা দেখা দেয়। এর প্রেক্ষিতেই অবরুদ্ধ এই উপত্যকাটির পুনর্গঠনে এগিয়ে এলো কাতার।

বুধবার টুইটারে দেওয়া এক বার্তায় কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি বলেন, ‘গাজা পুনর্গঠনে ৫০ কোটি মার্কিন ডলার প্রদান করবে কাতার। স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রকৃত ও কার্যকর সমাধান না আসা পর্যন্ত আমরা আমাদের ফিলিস্তিনি ভাইদের সাহায্য করে যাবো।’

আর্থিক-সহ অন্যান্য সহযোগিতা দেওয়ার বাইরে হামাস ও ইসরায়েলের মধ্যে মধ্যস্ততাকারী হিসেবে কাজ করে থাকে কাতার। অতীতে বিভিন্ন সময় গাজার উন্নয়নে শত শত কোটি মার্কিন ডলার ব্যয় করেছে রাষ্ট্রটি।

এছাড়া ১৩ বছরেরও বেশি সময় ধরে ইসরায়েলের হাতে অবরুদ্ধ গাজা উপত্যকা পুনর্গঠনে গত সপ্তাহে ৫০ কোটি মার্কিন ডলার দেওয়ার কথা ঘোষণা করে মিসর।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের নতুন পরিকল্পনা

দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যাপক পরিসরে উদ্যোগ নিয়েছে সরকার। খাদ্যের গুণ...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

বলিউড অভিনেতা রাজপাল যাদবের কারাদণ্ড কমিয়ে ৩ মাস

চেক জালিয়াতির মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে দেওয়া দণ্ড বহাল রেখ...

হানিয়া আমিরের পোশাক নিয়ে বিতর্ক, উরফি জাভেদের সাথে তুলনা 

পাকিস্তানের লাহোরের ডলমেন মলে বিশ্বখ্যাত বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ‘ইভ...

দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

চট্টগ্রাম অঞ্চলে টানা ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ন...

হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা