আন্তর্জাতিক

করোনায় মৃত ছেলেকে নিয়ে ঘরেই পড়ে থাকলেন মা

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসে মৃত ছেলেকে নিয়ে একই ঘরে পড়ে থাকলেন পক্ষাঘাতগ্রস্ত মা। পরে প্রতিবেশীরা পুলিশে খবর দিলে উদ্ধার হয় মরদেহ।

ঘটনাটি ঘটেছে ভারতের কলকাতা পৌরসভার ১২৫ নম্বর ওয়ার্ডের ঠাকুরপুকুরের চন্দ্রপল্লি এলাকায়। মৃতের নাম কমল দে (৫৩)।

শুক্রবার (১৪ মে) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

পুলিশ জানিয়েছে, ৭ ঘণ্টা মৃত ছেলের সঙ্গে একই ঘরে ছিলেন বৃদ্ধা। পরে প্রথমে বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। তারও প্রায় দু’ঘণ্টা পর উদ্ধার হয় বৃদ্ধার ছেলের মৃতদেহ।

জানা গেছে, ছেলে কমল দে ও তার মা এক সঙ্গেই থাকতেন ওই বাড়িতে। কিছুদিন আগে করোনা আক্রান্ত হন কমল বাবু এবং তার মা। সোমবার (১০ মে) থেকে তাদের আর দেখা যায়নি। প্রতিবেশীদের সন্দেহ হওয়ায় তারা পুলিশে খবর দেয়।

পুলিশ এসে তালা ভেঙে দেখে, মৃত অবস্থায় ঘরেই পড়ে রয়েছেন সেই ছেলে। আর তার দেহ আগলে পাশেই ছিলেন পক্ষাঘাতগ্রস্ত বৃদ্ধা মা। সামান্য হাত-পা নড়ছিল বৃদ্ধার। কিন্তু এর বেশি নড়ার ক্ষমতা না থাকায় কাউকেই ডাকতে পারেননি তিনি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা