আন্তর্জাতিক

গাজা-ইসরায়েলকে যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘের

আন্তর্জাতিক ডেস্ক : মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের প্রতি শ্রদ্ধা জানিয়ে গাজা ও ইসরায়েলকে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

শুক্রবার (১৪ মে) টুইটারে এক পোস্টে গুতেরেস লিখেছেন, ঈদের চেতনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি গাজা ও ইসরায়েলে তাৎক্ষণিকভাবে সহিংসতা প্রশমন ও বন্ধের আবেদন জানাচ্ছি। এরই মধ্যে অনেক নিরীহ বেসামরিক নাগরিক মারা গেছেন। এই সংঘর্ষ পুরো অঞ্চলে কেবল উগ্রবাদ ও চরমপন্থা বাড়িয়ে তুলবে।

বৃহস্পতিবার (১৩ মে) মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো ফিলিস্তিনেও ঈদ উদযাপন করা হয়। কিন্তু উৎসবের এই দিনটিতেও হামলা বন্ধ রাখেনি ইসরায়েল বাহিনী। এদিন ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় ১৯ জন ফিলিস্তিনি নিহত হন।

গত সোমবার থেকে ইসরায়েলের অব্যাহত হামলায় এখন পর্যন্ত ১০৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৮ জন শিশু ও ১১ জন নারীও রয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৫৮০ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।

এদিকে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার সংঘর্ষ নিরসনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ শুক্রবার দ্বিতীয়বারের মতো যে জরুরি বৈঠক ডেকেছিল, যুক্তরাষ্ট্রের অমতের কারণে তা আটকে গেছে। এর আগে বুধবার একই ইস্যুতে নিরাপত্তা পরিষদ বিবৃতি দিতে যে বৈঠক ডেকেছিল, সেটিও যুক্তরাষ্ট্র আটকে দেয়।

নিরাপত্তা পরিষদ জানিয়েছে, এই ইস্যু নিয়ে রোববার তারা উন্মুক্ত পরিসরে বৈঠক করবে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা