আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে একদিনে মৃত্যু ১২৯, শনাক্ত ২১ হাজার 

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ২০ হাজার ৮৩৯ জন। একদিনে মৃত্যু হয়েছে আরো ১২৯ জনের। একদিনে করোনামুক্ত হয়েছেন ১৯ হাজার ১৮১ জন। ফলে রাজ্যে সুস্থতার হার বেড়ে হয়েছে ৮৬ দশমিক ৬৮ শতাংশ।

পশ্চিমবঙ্গের উত্তর ২৪পরগনা জেলায় করোনা শনাক্ত হয়েছেন ৪ হাজার ১৩১ জন। একদিনে মৃত্যু হয়েছে ২৫ জনের। এরপরই খারাপ পরিস্থিতি কলকাতার। শহরে একদিনে শনাক্ত হয়েছন ৩ হাজার ৯২৪ জন, মৃত্যু হয়েছে ৩৯ জনের। কলকাতা, উত্তর ২৪ পরগনার পাশাপাশি চিন্তা বাড়াচ্ছে দক্ষিণ ২৪পরগনার, হাওড়া, হুগলির মতো জেলাগুলো।

অপরদিকে, বৃহস্পতিবার (১৩ মে) কোভিশিল্ড ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে দু’টি ডোজের মধ্যে ১২-১৬ সপ্তাহের ব্যবধান বাড়িয়েছে কেন্দ্রীয় বিশেষজ্ঞ কমিটি। এর আগে কোভিশিল্ড ভ্যাকসিনের ব্যবধান ছিল ২৮ দিন। পরে তা বেড়ে হয়েছিল ৬ থেকে ৮ সপ্তাহ। তবে কোভ্যাক্সিনের ক্ষেত্রে দু’টি ডোজের ব্যবধান অপরিবর্তিতই আছে। ভারতে বেসরকারি হাসপাতালগুলিকে সেরাম, ৬শ রুপি দরে কোভিশিল্ড বিক্রি করছে এবং ভারত বায়োটেকের কোভ্যাক্সিন বেসরকারি হাসপাতালগুলিকে বিক্রি হচ্ছে ১২শ রুপিতে।

পাশাপাশি, ভারতে শুক্রবার চলে এসেছে রাশিয়ার টিকা স্পুতনিক-ভি। করোনা প্রতিরোধে ৯১ দশমিক ৬ শতাংশ কার্যকারিতা রয়েছে এই ভ্যাকসিনের। আগামী সপ্তাহ থেকেই ভারতের বাজারে এই টিকা পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছিল কেন্দ্র। ভারতের বাজারে এর দাম পড়ছে ৯৯৫ রুপি ৪০ পয়সা। ভারতে এই ভ্যাকসিন তৈরির দায়িত্ব পেয়েছে বেসরকারি সংস্থা ডক্টর রেড্ডিস ল্যাবরেটরিজ। তারা জানিয়েছে ভাহরতে এই টিকার উৎপাদন শুরু হলে স্পুতনিক-ভি এর দাম কমতে পারে।

এছাড়া টিকাকরণ সংক্রান্ত জাতীয় উপদেষ্টা গোষ্ঠী আরও জানিয়েছে, এবারর থেকে গর্ভবতী নারীরাও টিকা নিতে পারবেন।

ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ভারতে আরও ৩৯৯৯ জন মারা গেছেন। আর এ সময় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৩ হাজার ২৮৮ জন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা