আন্তর্জাতিক

৮৭ বছর পর আয়া সোফিয়ায় ঈদের জামাত

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের ইস্তাম্বুলের আইকনিক মসজিদ আয়া সোফিয়াতে দীর্ঘ ৮৭ বছর পর ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। কয়েক হাজার মুসল্লি দেশটির সর্বোচ্চ ধর্মীয় সংস্থা দিয়ানেতের প্রধান আলি এরবাসের নেতৃত্বে এ জামাতে অংশ নেন।

প্রাচীন অটোমানদের রীতি অনুযায়ী তরবারি হাতে নিয়ে ঈদের বিশেষ খুতবা পাঠ করেন আলি এরবাস।

খুতবায় তিনি বলেন, ব্যতিক্রমী সময়ে পালিত এই দিন আমাদের হৃদয়কে ঐক্যবদ্ধ করবে এবং আমাদের ভ্রাতৃত্ববোধকে আরও শক্তিশালী করবে।

তিনি এ সময় ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর চালানো আগ্রাসনের তীব্র নিন্দা জানান। এছাড়া তিনি ফিলিস্তিনিদের জন্য বিশেষ নামাজ আদায় করেন।

আলি এরবাস বলেন, রমজান মাসের মতো একটি বিশেষ সময়ে জেরুজালেম দখল করতে এবং আমাদের প্রথম কিবলা মসজিদুল আকসাতে ইসরায়েলি বাহিনীর হামলা মুসলিম উম্মাহর জন্য দুঃখজনক।

অতীতে ৯১৬ বছর আয়া সোফিয়া চার্চ হিসেবে ব্যবহৃত হয়েছিল। ৮৬ বছর এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়েছে। ১৪৫৩ সাল থেকে ১৯৩৪ সাল পর্যন্ত প্রায় ৫০০ বছর এটি মসজিদ হিসেবে ব্যবহার করেছেন মুসলমানরা। গত বছর এটি মসজিদের মর্যাদা ফিরে পায়।

১৯৮৫ সালে আয়া সোফিয়া ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্থান হিসেবে স্বীকৃতি পায়। আইকনিক মসজিদের পাশাপাশি এ স্থাপনা তুরস্কের অন্যতম পর্যটন স্থান। প্রতি বছর অনেক বিদেশি এ স্থাপনা দেখতে আসেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা