আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে মাস্ক পরতে নেই কোনো বাধ্যবাধকতা 

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের টিকা গ্রহণকারীদের মাস্ক পরা বাধ্যতামূলক রইল না যুক্তরাষ্ট্রে। ঘরে-বাইরে বেশির ভাগ জায়গায় মাস্ক ছাড়া থাকার অনুমতি দিল দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। এক টুইটে তিনি যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) এর কথা উল্লেখ করে এ বার্তা দিয়েছেন।

এই ঘোষণাকে যুক্তরাষ্ট্রের জন্য এক মহান দিন হিসেবে আখ্যা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার (১৩ মে) ওভাল অফিসে রিপাবলিকান আইনপ্রণেতাদের সঙ্গে মাস্ক খুলে ফেলেন তিনি।

টুইটে বাইডেন লেখেন, ‘কোভিড-১৯-এর সঙ্গে দীর্ঘ যুদ্ধের পর আজ যুক্তরাষ্ট্রের জন্য একটি ভালো দিন। কিছুক্ষণ আগে সিডিসি জানিয়ে দিয়েছে যে টিকা সম্পূর্ণ করা ব্যক্তিদের ক্ষেত্রে আর মাস্ক পরা বাধ্যতামূলক নয়।’

তবে প্রেসিডেন্ট বাইডেনের টুইট ঘিরে উদ্বেগ দেখা দিয়েছে নেটাগরিকদের মধ্যে। এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই। বাইডেনের টুইটের প্রত্যুত্তরে একজন যেমন লিখেছেন, ‘এর ফলে টিকা সম্পূর্ণ না হওয়া কোনও ব্যক্তি যদি মাস্ক ছাড়া ঘুরে বেড়ান, তাতে সংক্রমণ আরও ছড়ানোর আশঙ্কা রয়েছে’।

যুক্তরাষ্ট্রে স্বাভাবিক জীবনযাত্রায় ফেরার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আসছে হেমন্তে সে দেশের সব স্কুল পুরোপুরি চালু করার আহ্বান জানিয়েছেন ১৭ লাখ সদস্যের আমেরিকান ফেডারেশন অব টিচারস লেবার ইউনিয়নের সভাপতি।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গোয়ালন্দে আশুরায় অংশ নিয়ে একজনের মৃত্যু 

রাজবাড়ীর গোয়ালন্দে পবিত্র মহররমের আশুরার মাতমে অংশ নিয়ে বাবু শেখ (৫৫) নামে ব্...

সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে গোলাগুলি, গুলিবিদ্ধ ৩

খুলনার কয়রা উপজেলার সুন্দরবনের গভীর এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের পরিচালিত এক...

চীন-মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন তারেক রহমান

মালয়েশিয়া ও চীনে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্...

দেশের চার বিভাগে ভারী বৃষ্টির আভাস 

দেশের বিভিন্ন এলাকায় আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের ধারা অব্যাহত...

বেইজিংয়ে বিমান বিধ্বস্তের দাবিতে চাঞ্চল্য

চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত সর্বোচ্চ ভবনগুলোর একটি ‘সিটিক টাওয়ার&rsq...

গাজীপুরে শ্রমিকের মৃত্যু ঘিরে বিক্ষোভ, সড়ক অবরোধে টিয়ারশেল

গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি পোশাক কারখানার নারী শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিচ...

মুন্সীগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ দুই কারবারি  গ্রেফতার

মুন্সীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফ...

ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত

ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার একই পরিবারের তিন সদস্যকে ছুর...

আলফাডাঙ্গায় কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামে দীর্ঘদিনের পূর্ব শত্রুতা ও গ্রাম্য...

তিন জেলায় তাপপ্রবাহ, দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

দেশের কিছু অঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত থাকলেও সামগ্রিক আবহাওয়ায় পরিবর্তনের আভাস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা