আন্তর্জাতিক

টিকা নিলে ১০ লাখ ডলার পুরস্কার !

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের নানা দেশে মানুষ কোভিড টিকার জন্য মাথা ঠুকলেও যুক্তরাষ্ট্রে দৃশ্যত টিকার চাহিদা কম। তাই মানুষকে টিকা নিতে উৎসাহিত করার লক্ষ্যে দেশটির ওহাইও অঙ্গরাজ্যের সরকার বের করেছে এক অভিনব পন্থা।

তারা পাঁচ সপ্তাহের জন্য এক লটারির আয়োজন করেছে যেখানে প্রত্যেক বিজয়ী ১০ লাখ ডলার করে পুরস্কার পাবেন।ওহাইও অঙ্গরাজ্যের গভর্নর মাইক ডিওয়াইন বলছেন, ভ্যাকসিন নিয়েছেন এমন প্রাপ্তবয়স্করাই এই লটারিতে যোগদান করতে পারবেন।

তিনি বলেন, পাঁচটি লটারির প্রথমটির বিজয়ীর নাম ঘোষণা করা হবে আগামী ২৬ মে। কেন্দ্র সরকার করোনা মহামারি মোকাবিলায় যে অর্থ বরাদ্দ করেছে তার থেকে এই অর্থ ব্যয় করা হবে বলে তিনি জানান।

বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক প্রাপ্তবয়স্ককে টিকা দেয়া হয়েছে যুক্তরাষ্ট্রে। সেখানে মোট জনসংখ্যার ৫৮ দশমিক ৭০ শতাংশ মানুষ টিকা নিয়েছেন। কিন্তু দেশটিতে তিন কোটি ২০ লাখ মানুষ এখন করোনায় আক্রান্ত, যেটি বিশ্বে সবচেয়ে বেশি।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের মধ্যে ৭০ শতাংশ প্রাপ্তবয়স্ককে টিকার আওতায় আনার ঘোষণা দিয়েছেন। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে গোটা দেশে টিকা নিতে আসা লোকের সংখ্যা কমছে। টিকা নিয়ে মানুষের দ্বিধার জন্যই এমনটা ঘটছে বলে স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন।

এই পটভূমিতে মানুষকে টিকা নিতে উৎসাহিত করার লক্ষ্যে নানা অঙ্গরাজ্যের সরকার নগদ অর্থ ছাড়াও বিয়ার, ডোনাট, নানা ধরনের খেলা দেখার জন্য ফ্রি টিকেট দিচ্ছে।

ওহাইও‌’র গভর্নর ডিওয়াইন টুইটারে এক পোস্টে লিখেছেন, ‘‘আমি জানি অনেকেই হয়তো বলবেন, ‘ডিওয়াইন, তোমার মাথা খারাপ হয়েছে, ১০ রাখ ডলার লটারি পুরষ্কার দেওয়া হবে অর্থের অপচয়।’ কিন্তু এই মহামারির সময় আসল ক্ষতি হলো টিকার মজুদ থাকার পরও কেউ যদি সেটা না নেয় এবং এজন্য যদি কোন প্রাণহানি ঘটে, সেটা।’’

ওহাইও অঙ্গরাজ্য একই সঙ্গে ১৮ বছরের কম বয়সীদের জন্যও আলাদা লটারির ব্যবস্থা করেছে। তবে তারা ১০ লাখ ডলার নয়, তারা পাবেন ওহাইওর বিশ্ববিদ্যালয়গুলোতে চার বছর বিনে পয়সায় পড়াশুনা করার স্কলারশিপ।

গভর্নর ডিওয়াইন জানান, রাজ্যে ভোটার তালিকা থেকে টিকা নেওয়া মানুষের নাম নির্বাচন করা হবে।

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, টিকা সম্পর্কে যারা ‘বিভ্রান্ত’, সরকার চেষ্টা করছে তাদের ভুল ভেঙে দেওয়ার জন্য। তার পরিকল্পনায় ১২ বছর বয়সীদেরও টিকার দেওয়ার প্রস্তাব রয়েছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা