আন্তর্জাতিক

বিয়ের একটু পর নববধূর মৃত্যু, সৎকার করলেন স্বামী

আন্তর্জাতিক ডেস্ক: বিয়ের আসর। কিছুক্ষণ আগেই সব বিধি মেনে শেষ হয়েছে বিয়ে। কিন্তু আচমকাই ছন্দপতন। গুরুতর অসুস্থ হয়ে পড়লেন কনে। এমনকি হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। সেখানেই মারা যান তিনি।

আর বিয়ের মাত্র ৬ ঘণ্টা পরেই সদ্য বিয়ে করা স্ত্রীর সৎকার সারলেন স্বামী।

সম্প্রতি ভারতের বিহারের মুঙ্গের জেলা সাক্ষী থাকল এমনই এক মর্মান্তিক ঘটনার। যদিও ঠিক কী কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন ওই কনে তা জানা যায়নি।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ৮ মে মুঙ্গের জেলার খুদিয়া গ্রামের বাসিন্দা রঞ্জন যাদবের মেয়ে নিশা কুমারীর সঙ্গে বিয়ে হয় মহাকোলা গ্রামের বাসিন্দা সুরেশ যাদবের ছেলের।

অনুষ্ঠানের দিন নির্দিষ্ট সময়েই সেখানে আসেন বরযাত্রীরা। এরপর বিয়ের অনুষ্ঠানও বেশ ভালোভাবে শেষ হয়। স্বাস্থ্যবিধি মেনে দুপক্ষের অল্প কয়েকজন লোকই এই বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

কিন্তু সমস্ত ধর্মীয় আচার মেনে বিয়ে করার পরেই নিশা হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন তাকে দ্রুত তারাপুরের একটি কমিউনিটি সেন্টারে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ভাগলপুরে রেফার করেন। কিন্তু সেখানেই চিকিৎসা চলাকালে নিশা মারা যান।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এরপর নিশার শ্বশুরবাড়িতে নিয়ে আসা হয় মৃতদেহটি। সেখান থেকেই তা সৎকারের জন্য নিয়ে যাওয়া হয়।

এই প্রথম নয়, এর আগেও ভারতে এ ধরনের মর্মান্তিক ঘটনা সামনে এসেছিল। বিয়ের পরের দিন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার সময় অতিরিক্ত কেঁদে মৃত্যু হয়েছিল এক কনের। চলতি বছরের মার্চ মাসে ওড়িশার জুলুন্দা গ্রামে ওই ঘটনাটি ঘটে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা