ছবি: সংগৃহীত
রাজনীতি

সড়কে গাছ ফেলে আওয়ামী লীগের অবরোধ: মাস্ক পরে মোটরসাইকেল শোডাউন

এসআর শফিক স্বপন, মাদারীপুর

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের ওপর গাছ ফেলে অবরোধ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় মুখে মাস্ক পরে মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ মিছিল করেন তারা।

শনিবার (১৩ ডিসেম্বর) ভোর ৫টার দিকে জেলার সদর উপজেলার সমাদ্দার থেকে মস্তফাপুর বড়ো ব্রিজের মধ্যবর্তী ৩টি স্থানে গাছ ফেলে এ অবরোধ করা হয়।

এতে প্রায় দুই ঘণ্টা যাবৎ মহাসড়কে আটকে যায় দূরপাল্লার যানবাহন। যানজট সৃষ্টি হলে ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রী ও চালকরা। পরে সকাল ৭টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক করে পুলিশ, ফায়ার সার্ভিস কর্মীরা।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ঘোষিত তফশিল প্রত্যাখান করার দাবিতে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি সফল করার চেষ্টা চালাচ্ছে সংগঠনটির নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় শনিবার ভোররাতে ঢাকা-বরিশাল মহাসড়কের সমাদ্দার, কলাবাড়ি এবং ঘটকচর ও মস্তফাপুর বড়ো ব্রিজের মাঝামাঝি অন্তত ৩টি স্থানে ৮ থেকে ৯ গাছ ফেলে অবরোধ করা হয়। এ সময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দিনের প্রথম প্রহরেই ভোগান্তিতে পড়ে দূর-দূরান্তের যাত্রী ও চালকরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। তারা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে স্থানীয়দের সহযোগিতায় সড়ক থেকে গাছগুলো অপসারণ করেন এবং সকাল ৭টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা