আন্তর্জাতিক

স্যানিটাইজার খেয়ে ৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : পুরোপুরি লকডাউনে না গিয়ে করোনা রোধে সাপ্তাহিক ছুটির দিনে কঠোর বিধিনিষেধ জারি করেছে মহারাষ্ট্র সরকার। জরুরি সেবা ছাড়া প্রায় সব দোকানই বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। এজন্য মদের দোকানেও ঝুলছে তালা। এতে মাথায় হাত পড়েছে মাদকসেবীদের।

লকডাউনের কড়াকড়ির জন্য মদ কিনতে না পেরে হ্যান্ড স্যানিটাইজার খেয়ে ফেলেছেন বেশ কয়েকজন। যা ডেকে এনেছে মৃত্যু। একে একে প্রাণ হারিয়েছেন সাতজন। ঘটনাটি ঘটেছে যাভাৎমাল জেলার ইয়াবতমল এলাকায়৷ মৃতরা সবাই শ্রমিক বলে জানিয়েছে পুলিশ৷

মুম্বাই থেকে ৭০০ কিলোমিটার দূরে ইয়াবতমল এলাকাতেও চলছে কঠোর বিধিনিষেধ। তাই সাপ্তাহিক ছুটির দিনে লকডাউনে বন্ধ সব মদের দোকান। কিন্তু নেশা কী আর এসব মানে। নেশার টানে থাকতে না পেরে খেয়ে ফেলেন স্যানিটাইজার। এতেই সাতজন মারা যান।

পুলিশ জানিয়েছে, সাপ্তাহিক লকডাউনের কারণে তারা কেউ মদ কিনতে পারেননি৷ তাই হ্যান্ড স্যানিটাইজার খেয়ে ফেলেন৷ এতে সাতজনই গুরুতর অসুস্থ হয়ে পড়েন৷ পরে তাদের সরকারি হাসপাতালে নেয়া হয়। সেখানেই সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন৷

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের আগে কমলো স্বর্ণের দাম

ঈদুল আজহার আগে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সি...

রাশিয়ায় যুদ্ধক্ষেত্রে প্রাণ হারালেন কিশোরগঞ্জের যুবক

ইউক্রেন সীমান্তে ড্রোন হামলায় নিহত হয়েছেন কিশোরগঞ্...

শিশুদের ওপর বর্বরতা বন্ধ করার তাগিদ ইউনিসেফের

বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্সের প...

লঙ্কা প্রিমিয়ার লিগে সাকিব

এবার লঙ্কা প্রিমিয়ার লিগে খেলবেন সাকিব আল হাসান। শ...

নিউইয়র্কের মেয়র মামদানির সঙ্গে জায়েদ খান, কী কারণ

ঢালিউড অভিনেতা জায়েদ খান শুক্রবার (২২ মে) রাতে ফেস...

পাকিস্তানে ট্রেনে বিস্ফোরণ, ২৪ সামরিক কর্মী নিহত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমের বেলুচিস্তান প্রদেশে রো...

মিষ্টি-রসালো লিচু চিনবেন কীভাবে

লিচুর মৌসুম চলছে। বাজারে উঠতে শুরু করেছে পাকা লিচু...

দুই আসামি আদালতে, দুপুরে চার্জশিট দেবে পুলিশ

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ...

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএমপির একগুচ্ছ নির্দেশনা

ঈদুল আজহার ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে গণপরিব...

হোয়াইট হাউসের বাইরে নিহত নাসির বেস্ট সম্পর্কে যা জানা গেল

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের বাইরে শনিবার (২৩ মে)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা